বাগেরহাটের মোংলায় সুজন’র মানববন্ধন: জাতীয় নির্বাচনের আগেই রাস্ট্র সংস্কারের দাবি

Share the post
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি : জাতীয় নির্বাচনের আগেই রাস্ট্র সংস্কার চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের তালিকা করে সংশ্লিষ্ট পরিবারকে সহায়তা ও ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের সুচিকিৎসাসহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার কর্তৃক সংঘটিত  হত্যাকান্ড, হামলা ও নির্যাতন বিষয়ে  জাতিসংঘের তত্ত্বাবধানে দ্রুত তদন্ত কমিটি গঠন করতে হবে।  ২৪ আগস্ট শনিবার সকালে রাস্ট্র সংস্কারের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক -অসাম্প্রদায়িক ও মানবিক রাস্ট্র বিনির্মানের দাবিতে দেশব্যাপী কর্মসুচির অংশ হিসেবে মিঠাখালী বাজারে সুশাসনের জন্য নাগরিক সুজন মোংলা আয়োজিত মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা একথা বলেন।
শনিবার (২৪ আগষ্ট) সকাল ১১ টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন সুজন মোংলার নেতা মো: নাজমুল হক। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজন মোংলার সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ।  মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজন নেতা মাহারুফ বিল্লাহ, মেহেদী হাসান বাবু, তরিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রূপসা কলেজের রাস্ট্র বিজ্ঞান বিভাগের ছাত্র  আরাফাত আমীন দুর্জয়, ঢাকা স্টামফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সাব্বির হাসান দীপ্ত, খুলনা সুন্দরবন কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র রাহাতুজ্জামান পাবক, মোংলা সরকারি কলেজের ছাত্র তানভীর হাসান প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় সুজন মোংলার সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ বলেন, শিক্ষার্থীরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে শুধু একটি সরকারের পরিবর্তন চায়নি, চেয়েছে রাষ্ট্র সংস্কার এবং রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন। আমরা সুজন-এর পক্ষ থেকে  রাষ্ট্র
সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবি জানাই। সৎ-যোগ্য ও নিরেপক্ষ ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে। তরুন নেতৃত্ব বিকাশে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। সভাপতির বক্তব্যে সুজন নেতা নাজমুল হক বলেন বৈচিত্র্যময় বাংলাদেশে ধর্ম যার যার, রাস্ট্র হবে সবার। একটি শোষণহীন মানবিক রাস্ট্র চাই। অবিলম্বে ঋণখেলাপীদের তালিকা প্রকাশ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]