নওগাঁয় ৩টি উপজেলা পরিষদ নির্বাচন শেষ ধাপে চেয়ারম্যান হলেন যারা

Share the post
মির্জা তুষার আহমেদ, নওগাঁ : ষষ্ঠ জাতীয় উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ এবং শেষ ধাপে নওগাঁর তিন উপজেলায় (নওগাঁ সদর, মান্দা ও মহাদেবপুর) বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার (৫ জুন) রাত ১১টায় সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার এস এম রবিন শীষ, মান্দা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার লায়লা আঞ্জুমান বানু, ও মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার কামরুল হাসান সোহাগ অডিটোরিয়ামে পৃথক ভাবে এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে নওগাঁ সদর উপজেলায় আনারস প্রতিকে ৪১ হাজার ১৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল ও ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চশমা প্রতীকে ৫৪ হাজার ১৫৩ সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।মান্দা উপজেলায় হেলিকপ্টার প্রতিকে ২৪ হাজার ৮৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তোফাজ্জল হোসেন তোফা। মহাদেবপুর উপজেলায় আনারস প্রতিকে ৪১ হাজার ৮৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মাসুদুর রহমান মাসুদ।
৩ উপজেলায় ৩২৯টি কেন্দ্রে ব্যালট পেপারে ভোট গ্রহণ হয়।জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নওগাঁ সদর, মহাদেবপুর ও মান্দা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী-সহ মোট ৪০ জন প্রতিদ্বন্দ্বীতা করে। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ১৪, ভাইস চেয়ারম্যান পদে ১৩ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন। ৩ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯ লাখ ২২ হাজার ১৮৮ জন।উপজেলা নির্বাচন স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচনের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন জেলা রিটার্নিং কর্মকর্তা,জেলা প্রশাসক গোলাম মাওলা ও পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। সকাল থেকে নওগাঁ সদর উপজেলা সহ মহাদেবপুর ও মান্দার বিভিন্ন নির্বাচনী কেন্দ্র ঘুরে দেখেন ডিসি এবং এসপি। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্র ও ভোটকেন্দ্রের বাইরে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার বাহিনী, মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]