মুজিব বর্ষ উপলক্ষে কোতোয়ালি থানার ১০০ তে ১০০!

Share the post

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে ব্যতিক্রমী আয়োজন করতে যাছে কোতোয়ালি থানা। শতবার্ষিকী স্মরণে ১০০ অনুষ্ঠান আয়োজন করছে টিম কোতোয়ালি নামে পরিচিতি পাওয়া চট্টগ্রামের আলোচিত এ থানা। বছরব্যাপী এ আয়োজনের নাম দিয়েছেন তারা ১০০ তে ১০০! বঙ্গবন্ধুর জন্মদিনে কেক কেটে ব্যতিক্রমী এ আয়োজনের উদ্বোধন করবেন এস এম মেহেদী হাসান।

এ প্রসঙ্গে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন বলেন, মুজিব বর্ষ আবেগের বর্ষ। জাতির পিতার প্রতি সম্মান জানানোর বর্ষ, কৃতজ্ঞতা প্রকাশের বর্ষ। আমার থানা শত আয়োজনের মাধ্যমে এই বর্ষ উদযাপনের প্রস্তুতি নিয়েছে। করোনা সতর্কতার জন্য জমকালো আয়োজন কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। 

কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, বছরব্যাপী ১০০ আয়োজনের মধ্যে রয়েছে থানাধীন ১০০ স্পটকে সিসিটিভি আওতায় আনা, থানাধীন ১০০টি আবাসিক হোটেলকে শতভাগ অনলাইন রেজিস্টারের আওতায় আনা, ১০০ বিশেষ হ্যালো ওসি, ১০০ অপরাধী কে সুপথে ফেরানো, বৃক্ষরোপণ, রক্তদান, চলচ্চিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী,  ১০০ মেধাবী কে বৃত্তি প্রদান, ১০০ স্কুলে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রদান, রচনা প্রতিযোগিতা,  কবিতা পাঠের আসর, বিশেষ প্রার্থনা, বিশেষ স্কুল পুলিশিং, সেবা প্রার্থীদের জন্য বিশেষ আয়োজন ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]