ফেসবুকে টাকা লেনদেনের ভিডিও

Share the post

গাইবান্ধায় টাকা লেনদেনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় এক এসআইকে ক্লোজড করা হয়েছে।রোববার (২৫ জুন) সকালে সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত ব্যক্তি হলেন, গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক রানা।ফেসবুকে ছড়িয়ে পড়া ৩৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এসআই মানিক রানা দ্রুত পায়ে হেটে থানার এসআইদের অফিস কক্ষে প্রবেশ করছে। এ সময় নির্ধারিত একটি টেবিলের চেয়ারে বসে প্রথম দফায় টাকা নিয়ে এদিক-ওদিক তাকিয়ে দ্বিতীয় দফায় ফের টাকা নিয়ে পুলিশের পোশাক পরিহিত তার বুক পকেটে রাখে। পরে যার নিকট টাকা গ্রহণ করেন তাকে হাত দিয়ে থাকতে ইশারা করে চেয়ার থেকে উঠে যান। কিন্তু কার কাছ থেকে কি কারণে রানা টাকা নিয়েছেন বিষয়টি পরিষ্কার হওয়া যায়নি।

পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন জানান, সম্প্রতি গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক রানার টাকা লেনদেনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় রানাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]