রাউজানে তৃনমূল নেতাকর্মীদের ঈদ উপহার দিলেন সাংসদ এবিএম ফজলে করিম

Share the post
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দলের ত‍্যাগী ও তৃনমূল নেতাকর্মীদের ঈদ উপহার প্রদান করা হয়েছে। ১৫ এপ্রিল শনিবার বিকেলে রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের একেএম ফজলুল কবির চৌধুরী হল মিলনায়তনে ব‍্যক্তিগত পক্ষ থেকে এই ঈদ উপহার প্রদান করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি। উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে ও ক্রীড়াবিধ সুমন দে এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি কামরুল ইসলাম বাহদুর, আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান ইকবাল, স্বপন দাশগুপ্ত, ইরফান আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খান, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, রাউজান কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী। এছাড়াও এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, পৌর কাউন্সিলরবৃন্দ, ইউ.পি সদস্যবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]