টাঙ্গাইলে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮

Share the post

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত আট জন আহত হয়েছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, গত ২৮ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানার সমর্থকরা রোববার দুপুরে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে। সেই মিছিলের প্রতিবাদে সোমবার বিকালে বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম লেবুর নেতৃত্বে বিক্ষোভ করা হয়।

নেতারা আরও জানিয়েছেন, কমিটি বাতিলের দাবিতে অপর দিকে সাবেক এমপি আমানুর রহমান খান রানার সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করলে তাদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে দুই সাংবাদিকসহ আটজন আহত হন।

ধাওয়া পাল্টা ধাওয়াকে কেন্দ্র করে বাসস্ট্যান্ড এলাকায় সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার বলেন, টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। পরবর্তীতে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]