দেশে ৪ বছরেই দ্বিগুণ হয়েছে ডায়াবেটিস রোগী

Share the post

দেশে ৪ বছরে দ্বিগুণ হয়েছে ডায়াবেটিস রোগী। গ্রামে প্রতি একশ জন মানুষের মধ্যে ১৪ জনই ডায়াবেটিসে আক্রান্ত। পুরুষের তুলনায় নারী রোগী বেশি। স্বাস্থ্য অধিদপ্তর ও ডায়াবেটিক সমিতির গবেষণা বলছে, মফস্বলের ৬৭ ভাগ মানুষই কায়িক পরিশ্রম করেনা। ডায়াবেটিস রোগী বাড়লে পুরো স্বাস্থ্য ব্যবস্থা ও অর্থনীতির ওপর চাপ বাড়বে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা।

রাজধানী থেকে দুই পা ফেললেই কেরানীগঞ্জ। নগরায়নে বদলে যাচ্ছে শ্যামল সবুজ গ্রাম। পাল্টাচ্ছে জীবনযাত্রা ও রোগের ধরন।কাঁঠালতলি গ্রামের কৃষক মোহাম্মদ হাবিবুল্লাহ। ৪ বছর আগে ধরা পড়েছে ডায়াবেটিস। একই আঙ্গিনায় বাড়ি শারমিন বেগমের। কিছুদিন আগে ডায়াবেটিস শনাক্ত হয়েছে তারও।

ডায়াবেটিস আছে, তা জানতেনই না আরফান বিবি। তিন মাস আগে পরীক্ষায় জানা যায় তার রক্তে সুগারের মাত্রা ১৬; এরপর থেকেই খাচ্ছেন ওষুধ।মফস্বলে ডায়াবেটিস পরিস্থিতি জানতে ২০২২ সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত জরিপ করে স্বাস্থ্য বিভাগ ও ডায়াবেটিক সমিতি। এ সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক একে আজাদ খান বলেছেন, ৮ উপজেলায় ১০ হাজার ২২৩ জনের ওপর জরিপে দেখা যায়, গ্রামের ১৪ দশমিক দুই ভাগ মানুষই ডায়াবেটিসে আক্রান্ত। অথচ চার বছর আগে এ হার ছিল ৭ দশমিক এক ভাগ।

বাডাস সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ প্রকল্প পরিচালক ডা. বিশ্বজিৎ ভৌমিক জানিয়েছেন, গবেষণায় উঠে আসে, গ্রামের ৬৭ ভাগ মানুষ কায়িক পরিশ্রম করে না। মেদ জমেছে ৪৬ শতাংশের শরীরে। নারীদের মধ্যে স্থুলতার হার বেশি।এ ছাড়া ১৮ ভাগ মানুষ রয়েছে ডায়াবেটিসের উচ্চ ঝুঁকিতে। মফস্বলের ২০ ভাগ পরিবারেই রয়েছে ডায়াবেটিক রোগী।দেশে ডায়াবেটিক রোগী এক কোটি ৪০ লাখের মতো। সমান সংখ্যক মানুষ রয়েছে এই রোগের উচ্চ ঝুঁকিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]