সুনামগঞ্জে ১৩ হাসপাতালে ঢুকেছে বন্যার পানি

Share the post

সুনামগঞ্জের সরকারি ১৩ হাসপাতালে বন্যার পানি ঢুকেছে। এতে আউটডোরের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। পাশাপাশি পানিতে নষ্ট হয়েছে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম। তবে ভর্তি রোগীদের রাখা হয়েছে দোতলায়। বিদুৎ ও বিশুদ্ধ পানি না থাকায় বিপাকে রোগীরা।

সুনামগঞ্জের কৈতক ২০ শয্যা হাসপাতালে অন্তত ১০০ গ্রামের ৫০ হাজার মানুষ আসেন চিকিৎসা নিতে। তবে বন্যার কারনে হাসপাতালে আসতে বেগ পেতে হচ্ছে তাদের। একই রকম অবস্থা জেলার বাকি ১২টি সরকারি হাসপাতালে।কৈতক হাসপাতালে পানি ঢোকায় আউটডোর চিকিৎসা ব্যহত হচ্ছে; ভর্তি ১৬ রোগীকেই রাখা হয়েছে দ্বিতীয় তলায়। এই বন্যা পরিস্থিতির মাঝেই হাসপাতালে জন্ম নিয়েছে ফুটফুটে দুই শিশু।

চিকিৎসা সংশ্লিষ্টরা বলছেন, বন্যার মধ্যে ও তাদের সেবা কার্যক্রম অব্যাহত রেখেছেন। তবে নষ্ট হয়ে গেছে তাদের অনেক চিকিৎসকা সরঞ্জাম ও ওষুধ।এদিকে, বন্যা দূর্গতদের জন্য আশ্রয় কেন্দ্র হিসাবে কৈতক হাসপাতালে পাঁচ তলা দুটি ভবন সহ পাঁচটি ভবন ছেড়ে দেয়া হয়েছে।

বিচ্ছিন্ন এই জনপদে খাবার ও বিশুদ্ধ পানির পাশাপাশি চিকিসংকট ও মারাত্মক আকার ধারণ করেছে। এতে চরম দুর্ভোগে পড়েছে এ অঞ্চলের মানুষ এখনো পানির নিচে তলিয়ে আছে এ জেলার বেশিরভাগ হাসপাতাল। তবে ঝড় বন্যা যাই হোক তা মাথায় নিয়েই সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসা সংশ্লিষ্টরা।

এদিকে, আগামী ২৪ ঘণ্টায় হবিগঞ্জসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।সকালে বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূইয়া জানান, আগামী ৪৮ ঘন্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা ও হিমালয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এই সময় ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা, ধরলা ও দুধকুমারসহ বেশিরভাগ নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

এছাড়া উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার নদ-নদীর পানি বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]