আজ চালু হচ্ছে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে

Share the post

পদ্মা সেতু চালুর আগেই এর সংযোগ সড়কের উপকার পাচ্ছেন প্রকল্প এলাকার মানুষ। দেশের প্রথম এক্সপ্রেসওয়েতে ঢাকা থেকে মাওয়া যেতে এখন সময় লাগছে মাত্র আধা ঘণ্টা। আধুনিক ‘ট্রাফিক ব্যবস্থাপনা’ সমৃদ্ধ ছয় লেনের এ মহাসড়কটি আজ বৃহস্পতিবার (১২ মার্চ) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্রুতগতিতে কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই ছুটছে গাড়ি। আগে মেয়র হানিফ ফ্লাইওভার থেকে নেমে, ধোলাইপাড় আর পোস্তগোলা পার হতে সময় লাগতো প্রায় দুই ঘণ্টা, সেই সময়েরও অর্ধেকের কমে এখন পৌঁছে যাওয়া সম্ভব হচ্ছে একেবারে মাওয়া পর্যন্ত।

এর আগে ফরিদপুর থেকে মাদারীপুর পর্যন্ত এক্সপ্রেসওয়ের ২০ কিলোমিটার নির্মাণ সম্পন্ন হওয়ায় তার সুফল পাচ্ছিলো মানুষ। এবার মাওয়া অংশের ৩৫ কিলোমিটার কাজ শেষে আমূল পাল্টে যাচ্ছে পুরো দৃশ্যপট।

আগামী ২০ বছরের গাড়ির চাপ মাথায় রেখে ডিজাইন করা এই সড়কটি, দুটি সার্ভিস লেনসহ মোট ছয় লেনের। এতে রয়েছে ৪টি ফ্লাইওভার, ৪টি রেলওয়ে ওভারব্রিজ, ৪টি বড় ব্রিজ, ১৯টি আন্ডারপাসসহ বিশ্বমানের সব নিরাপত্তা ব্যবস্থা। ফলে নবনির্মিত এ সড়ক ব্যবহারকারীরা ভাসছেন প্রশান্তির হাওয়ায়।

দেশের সবচেয়ে দ্রুতগতির এ মহাসড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, এটা অত্যন্ত সুন্দর একটা সড়ক। আমার মনে হয় এক্সপ্রেসওয়ে ইউরোপের অনেক সুন্দর সুন্দর সড়ককেও হার মানাবে। পদ্মাসেতু চালু হলে এ মহাসড়ক দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীসহ পুরো দেশের যে নিবিড় যোগাযোগ তৈরি হবে তার অর্থনৈতিক ও সামগ্রিক সুফল দেশকে এগিয়ে নেবে অনেকাংশেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]