সৈয়দপুরে আনন্দ টিভির দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠিত

Share the post

মোঃ মাইনুল হক, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর সৈয়দপুরে আনন্দ টিভির দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সৈয়দপুর সরকারি মহাবিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিভির উপজেলা প্রতিনিধি এম আর মহসিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান সরকার। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোঃ শহীদুল্লাহ্, উপাধ্যক্ষ নার্জিজ বানু, হাসপাতালের আরএমও ডাঃ আরিফুল হক সোহেল, সৈয়দপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ করিম মিষ্টার, প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিকে ছাইদুল ইসলাম ও বঙ্গবন্ধু জাতীয় পদকপ্রাপ্ত মাশরুম চাষী আজিজুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা উন্নয়নের গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে দ্বিতীয় বর্ষপূর্তির কেক কাটেন প্রধান অতিথি। এসময় সৈয়দপুর সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন পেশাজীবিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন দি ডেইলি অবজারভার এর নীলফামারী জেলা প্রতিনিধি, দৈনিক চাঁদনীবাজার পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি ও সাপ্তাহিক সাফজবাব এর বার্তা সম্পাদক সাব্বির আহমেদ সাবের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

খুলনায় আবাসিক হোটেল থেকে ৯ জন আটক।

Share the post

Share the postআব্দুর রাজ্জাক রাজুঃ স্টাফ রিপোর্টারঃখুলনা সদর থানায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯জন কে আটক করেছে পুলিশ গতকাল সকাল ১০ঘটিকায় আবাসিক হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১) খাদিজা পারভীন(৩৬) পিতা মৃত আঃ আজিজ সাং জাব্দিপুর থানা খানজাহান আলী,২) সুলতানা আক্তার (১৯) পিতা আবুল কালাম সাং রামনগর থানা রপসা […]

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাপায় যুবক নিহত

Share the post

Share the postএ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মালবাহী ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজু শেখ (১৮) গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ট্রাক চালক ইকবাল শেখের ছেলে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোল্লা মনিরুজ্জামান জানান, ট্রাক চালক ইকবাল শেখ বাগেরহাটের […]