গণমাধ্যমকর্মী বিল সংসদে উত্থাপন

Share the post

গণমাধ্যমকর্মীদের কল্যাণ ও চাকরির শর্ত ও কর্মপরিবেশসহ আইনি সুরক্ষা দিতে ‘গণমাধ্যমকর্মী চাকরি শর্তাবলি বিল-২০২২’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশনে এ বিল উত্থাপন করেন।

বিলে গণমাধ্যমকর্মীদের বেতন পরিশোধ, ছুটি নির্ধারণ ও দাবি নিষ্পত্তির জন্য প্রয়োজনে আলাদা আদালত গঠনের বিধান রাখা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো গণমাধ্যমকর্মীর বেতনকাল এক মাসের বেশি হবে না। পরবর্তী মাসের সাত কর্মদিবসের মধ্যে বেতন পরিশোধ করতে হবে।

প্রস্তাবিত বিলে আরো বলা হয়েছে, গণমাধ্যমকর্মীদের সাপ্তাহিক কর্মঘণ্টা ৪৮ ঘণ্টার অতিরিক্ত কাজ করালে ওভারটাইম দিতে হবে। এছাড়া কোনো গণমাধ্যমকর্মীর বয়স ৫৯ বছর হলে বা ২৫ বছর চাকরি পূর্ণ করার পর অবসর নিতে পারবেন। সে ক্ষেত্রে অবসরগ্রহণকারীকে গণমাধ্যম মালিক প্রত্যেক পূর্ণ বছরের জন্য ৩০ দিনের মূল বেতন দিতে হবে।

বিলে আরো বলা হয়েছে, গণমাধ্যমকর্মীদের শ্রেণি বিভাগ ও শিক্ষানবিশি: কাজের ধরন ও প্রকৃতির ভিত্তিতে গণমাধ্যমে নিয়োগকৃত গণমাধ্যমকর্মী শ্রেণি হবে অস্থায়ী বা সাময়িক, শিক্ষানবিশ এবং স্থায়ী চাকরি। নিয়োগপত্র ও পরিচয় প্রদানের ক্ষেত্রে কোনো গণমাধ্যম মালিক নিয়োগপত্র না দিয়ে কোনো ব্যক্তিকে নিয়োগ দিতে পারবেন না। নিয়োগকৃত গণমাধ্যমকর্মীকে ছবিসহ পরিচয়পত্র দিতে হবে।

এছাড়াও বিলে বলা হয়েছে, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে একজন গণমাধ্যমকর্মী পূর্ণ বেতনে এককালীন বা একাধিকবার অনূর্ধ্ব ১০ দিন পর্যন্ত উৎসব ছুটি ভোগ করতে পারবেন। উৎসবের দিনে কাজ করালে প্রতি কার্যদিবসের জন্য দুই দিনের মূল বেতন বা দুই দিনের বিকল্প ছুটি মঞ্জুর করতে হবে। তিন বছর পরপর ১৫ দিনের শ্রান্তি বিনোদন ছুটির কথাও বিলে বলা হয়েছে।

তথ্যমন্ত্রীর উত্থাপিত এ বিলটি ৬০ দিনের মধ্যে যাচাই-বাছাই করে প্রতিবেদন দেয়ার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]