অর্ধ শতাধিক নারী উদ্যোক্তার অংশগ্রহণে ঈদ এক্সট্রাভ্যাগেনজা শুরু

Share the post

নগরীর জিইসি এলাকার হোটেল দি পেনিনসুলা চিটাগাং-এর ডালিয়া হলে অর্ধ শতাধিক নারী উদ্যোক্তার অংশগ্রহণে শুরু হয়েছে তিন দিনব্যাপী পোষাক প্রদর্শনী ও লাইফস্টাইলের বড় আয়োজন ঈদ এক্সট্রাভ্যাগেনজা।

ইভেন্ট প্ল্যানার ‘লামোর ইভেন্ট’, গার্লস গ্রুপ মেকাপ-শেকাপ ও রিফাত ক্রিয়েশনের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড গ্রোসার ই-কমার্স এর সিইও আশিকুর রহমান, ডায়মন্ড হ্যাভেনের পরিচালক জাওয়াদ চৌধুরী।

উপস্থিত ছিলেন আয়োজক মেকআপ শেকআপ-এর কর্ণধার জুহি চৌধুরী, রিফাত ক্রিয়েশনের রিফাত সুলতানা, লামোর ইভেন্টের সাদ শাহরিয়ার, সাফায়েত সাকি, সাইফ শোয়েব।

মেকআপ শেকআপ-এর উদ্যোক্তা জুহি চৌধুরী জানান, ঈদকে সামনে রেখে নগরবাসীকে নতুন ফ্যাশন ট্রেন্ডের সাথে পরিচিত করানোর পাশাপাশি অভিজাত পরিবেশে সাশ্রয়ী মূল্যে ঈদ শপিং-এর সুযোগ করে দিতে বড় পরিসরে ঈদ এক্সট্রাভ্যাগেনজা আয়োজন করা হয়েছে। এই আয়োজেনে ঢাকা ও চট্টগ্রামের প্রায় অর্ধশতাধিক নারী উদ্যোক্তা তাঁতের পণ্য নিয়ে অংশ নিয়েছে। বিশেষ করে নারী উদ্যোক্তাদের পণ্য এবং তাদের সফল কার্যক্রমকে উৎসাহ যোগানো এবং বাণিজ্যিকভাবে সহায়তা করতে ঈদ এক্সট্রাভ্যাগেনজা আয়োজন করা হয়েছে।

আগামী ১৭ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এ ফেয়ার চলবে। ফেয়ারে বিনামূল্যে সবার প্রবেশ উন্মুক্ত থাকবে।

এক্সট্রাভ্যাগেনজায় অর্ধশতাধিক স্টলে বিক্রয় ও প্রদর্শনীতে রয়েছে দেশী-বিদেশী পোষাক প্রদর্শনী, জুয়েলারি, কসমেটিকসহ লাইফ স্টাইলের বিভিন্ন ধরনের পণ্য।

এছাড়া প্রতিদিন ফ্রি মেহেদী উৎসব, লামোর স্টাইল ফটোবুথ, বেস্ট সেলার এওয়ার্ড, বেস্ট লুক্রেটিভ স্টল এওয়ার্ড, বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার, র‌্যাফেল ড্র সহ আরও নানা আকর্ষণ রাখা হয়েছে প্রদর্শনীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]