পলাশবাড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন ও কাউন্সিল

Share the post

মোঃ নুরআলম আজাদ,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা পলাশবাড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন ও কাউন্সিল গতকাল রোববার পলাশবাড়ি সরকারি ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর প্রধানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক
সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক। সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া,
কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাড: সফুরা বেগম রুমি, জাতীয় সংসদের
হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন
চৌধুরী এমপি, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উম্মে
কুলসুম স্মৃতি এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড: সৈয়দ সামস-উল
আলম হীরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পলাশবাড়ি উপজেলা আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক শামিকুল ইসলাম লিপনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন
পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক
বলেছেন, সাধারণ মানুষের সমর্থন নিয়ে ৪ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার
নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই প্রত্যাশিত
¯^প্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। বিশে^ এখন বাংলাদেশ
উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও
আওয়ামী লীগের আদর্শ নিয়ে সকল অপশক্তি ও ষড়যন্ত উৎপাটন করে উন্নয়ন
অগ্রযাত্রাকে এগিয়ে নেয়া হবে। তিনি বলেন, অসম্প্রদায়িক বাংলদেশে শান্তি
বিনষ্ট করতে একটি মহল অপতৎপরতা চালাচ্ছে। তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী
লীগের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। তিনি বলেন,
অসম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা হলেই সমৃদ্ধ ইতিবাচক ডিজিটাল বাংলাদেশ
প্রতিষ্ঠা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]