মাধবপুরে সেনা সদস্য ভাতিজার ছোড়া গরম পানীয়ে ঝলসে গেল চাচার শরীর

Share the post

মাধবপুর ( হবিগঞ্জ ) প্রতিনিধিঃ হবিগঞ্জর মাধবপুর পারিবারিক কোলহর জের ধরে ঘুমন্ত চাচার উপর সেনা সদস্য ভাতিজার নিক্ষিপ্ত গরম পানীয় দ্রবের ঝলসে গেছে মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ । আশংকাজনক অবস্থায় চাচা শাহজাহান মিয়া (৩৮) কে সিলেট এমএজি ওসমানী মডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে । গতকাল(৫ ফেব্রুয়ারী ) শনিবার সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের আম্বারিয়া গ্রামে এ ঘটনা ঘটে । পুলিশ ও ভিকটিমের পরিবার জানায় , কয়েকদিন পূর্বে মোঃ ফজলু মিয়ার ছেলে ভিকটিম শাহজাহান ও তার ভাবী জুলেখা বেগমের মধ্যে ঝগড়া হয় ।

ওই ঝগড়ার খবর পেয়ে জুলেখা বেগমের ছেলে টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টমেন্টে কর্মরত সেনা সদস্য ফারুক আহম্মদ নওশাদ ( ২৬ ) গত শুক্রবার বাড়ীতে এসে মায়ের সঙ্গে ঝগড়া করার কারণে চরম ক্ষিপ্ত হয় । এক পর্যায়ে সেনা সদস্য ফারুক আহম্মদ নওশাদ চাচা শাহজাহানকে গালমদ ও খোজাখুজি করতে থাকে । এরই জের ধরে শনিবার সকালে একটি জগ নিয়ে শাহজাহানের ঘরে প্রবেশ করে । এসময় শাহজাহান তার কক্ষে ঘুমন্ত ছিল । ঘুমে থাকা চাচা শাহজাহানকে জগ থাকা গরম পানীয় তেল দ্রব্য ছুড়ে মারে ।

এতে শাহজাহানের মুখমন্ডল , গলা ও বুক ঝলসে যায় । আশংকাজনক অবস্থায় স্থানীয় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসল কর্তব্যরত চিকিৎসক মোক্তাদির তালুকদার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট প্রেরন করেন । মাধবপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন- এই ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দায়ের করিনি । ঘটনার খরব পেয়ে আমি সহ তদন্ত ওসি গোলাম কিবরিয়া হাসান ঘটনাস্থল পরিদর্শন করি । আলামত সংগ্রহ করি প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গরম তেল জাতীয় দ্রব্য । ল্যাবে পরিক্ষার পর বুঝা যাবে গরম তেল নাকি এসিড ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]