সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক জায়েদ খান

Share the post

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ১৯১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন। আর ১৭৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন প্রতিদ্বন্দ্বী প্যানেলের জায়েদ খান।

রাতভর ভোট গণনার পর, ভোর ৫টা ৫০ মিনিটের দিকে, এফডিসিতে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। ইলিয়াস কাঞ্চনের নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর সভাপতি পদে ভোট পান ১৪৮টি। আর সাধারণ সম্পাদক পদে নিপুন পান ১৬৩ ভোট।

এছাড়া অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে ডিপজল ও রুবেল এবং সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক।সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিনেত্রী শাহানূর। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী।

দপ্তর ও প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আরমান। এছাড়া সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন মামনুন ইমন।এর আগে শুক্রবার সকাল সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এরপর শুরু হয় ভোট গণণা। যা শেষ হয় রাত সাড়ে ৪টার দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]