চকরিয়ায় তামাক ক্ষেত থেকে নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার

Share the post

ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার প্রতিনিধি:

চকরিয়ায় তামাক ক্ষেতের ঝোপ থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে তামাক ক্ষেতে শ্রমিকরা কাজ করতে গেলে মৃত মানুষের গন্ধ বের হওয়ায় খোঁজতে থাকে তারা। খুঁজা খুঁজির পর তামাক ক্ষেতের ঝোপের মধ্যে ফুটফুটে একটি নবজাতক মৃতদেহ দেখতে পায়। কিন্তু শিশুটির শরীরে সব কিছু পরিপূর্ণ থাকলেও ছিল না শুধু প্রাণ। এমন ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। বুধবার (৪ মার্চ) সকাল ৮টার দিকে তামাক ক্ষেতে কাজ করতে গেলে অজ্ঞাত নবজাতকের লাশটি উদ্ধার করে শ্রমিকরা। স্থানীয় মেম্বার মুজিবুল হক আজিজ বলেন, বুধবার সকালে তামাক ক্ষেতে শ্রমিকরা কাজ করতে গেলে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করে। এ সময় তারা ওই নবজাতকের লাশটি উদ্ধারের পর দাফন করে ফেলে। ঘটনাটি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়। তিনি আরো জানান, শিশুটির দেখে মনে হয়েছে বয়স একদিন। ঘটনাটি ইউপি চেয়ারম্যানকে জানিয়ে মরদেহ দাফন করা হয়েছে। শিশুটির মরদেহ উদ্ধারের বিষয়ে চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান কাছে জানতে চাইলে তিনি বলেন,স্থানীয়রা বিষয়টি আমাকে অবগত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]