চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ড, নিহত ২

Share the post

নিজস্ব প্রতিনিধি(চট্টগ্রাম): চট্টগ্রামে একটি বস্তিতে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। দগ্ধ অপর একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার রাত দেড়টার দিকে নগরীর হালিশহরের বড়পুল এলাকায় এ অগ্নিকাণ্ড হয়।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৬টি ইউনিটের সদস্যরা কাজ শুরু করেন। প্রায় একঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে তার আগেই পুড়ে গেছে ১০টি ঘর ও বেশ কয়েকটি দোকান।

পরে একটি বাসা থেকে মোহন ও জাকির নামে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়।

এছাড়া দগ্ধ আরো একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। নিহত দু’জনের বাড়ি কুমিল্লার চান্দিনায়। পুড়ে যাওয়া ঘরগুলোতে নিম্ন আয়ের ব্যাচেলররা থাকতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]