নেত্রকোনায় এয়ারগানসহ ১ মাদক ব্যবসায়ী আটক

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় গাঁজা ও একটি এয়ারগানসহ মোঃ হাদিস মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।বুধবার (৮ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে সদর উপজেলার দেওপুর গ্রামের নিজ বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাদিস মিয়া ওই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। এসময় তল্লাশী করে ২ কেজি গাঁজা ও একটি এয়ারগান জব্দ করা হয়।নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলী হায়দার রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরর (ক-সার্কেল) পরিদর্শক কানিজ ফাতেমা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ১৯(ক) ধারায় মডেল থানায় একটি মামলা দায়ের করেন।সহকারী পরিচালক আলী হায়দার রাসেল আরো জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর উপজেলার আমতলা ইউনিয়নের দেওপুর গ্রামের সুরুজ মিয়ার পুত্র হাদিস মিয়ার বসত ঘরে অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন।এসময় তার বসতঘর থেকে তল্লাশী চালিয়ে ২ কেজি গাঁজা ও একটি এয়ারগান উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]