নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনায় হানাদার মুক্ত দিবস পালিত

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এ বছরও নানা কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) নেত্রকোনা হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কালেক্টর প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন তালুকদারসহ সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন।
পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কাজি আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। অনুষ্ঠানে জেলার বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।উল্লেখ্য, ১৯৭১ সালের ৯ ডিসেম্বর পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে নিহত হয় তিন বীর মুক্তিযোদ্ধা। হানাদার মুক্ত হয় নেত্রকোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]