রামু সরকারি কলেজে স্নাতক(সম্মান) ১ম বর্ষের বরণ ও ৩য় ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে★

Share the post

সাইফুল ইসলাম তাহসান(কক্সবাজার প্রতিনিধি): “এসেছে শত পুষ্পের দল করছি তাদের বরন” “যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়” এই স্লোগানে ২০১৯-২০ ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) কক্সবাজার রামু সরকারি কলেজের নবীন বরন ও প্রবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রামু সরকারি কলেজের উদ্যোগে আয়োজিত এই নবীন বরন এবং বিদায় সংবর্ধনায় প্রধান অথিতি হিসাবে আসন অলংকৃত করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আব্দুল হক। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি অধ্যাপক নিজামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারি অধ্যাপক আবু তাহের, উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ। প্রধান অথিতি বক্তব্যে মোঃ আব্দুল হক বলেন রামু সরকারি কলেজ জেলার একটি বিশাল জায়গা, এখানে এসে কেউ নিজেকে হারিয়ে ফেলবেন না। যেভাবে পারেন নিজেকে গড়ে তোলার চেষ্টা করেন এবং অন্যকে তোলার ব্যাপারে সাহায্য করবেন, যেটা জাতি, সমাজকে এগিয়ে নিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি রামু সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যেকার পারস্পরিক ঐক্যেকে প্রশংসা করেন এবং পাশাপাশি পড়াশোনা, খেলাধুলায় তাদের অনস্বীকার্য অবদানের কথা তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]