নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকার বৈঠা আইভীর হাতেই

Share the post

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে দলীয় চার প্রার্থীর মধ্যে থেকে টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করে আসা সেলিনা হায়াৎ আইভীর হাতেই নৌকার ভার তুলে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।শুক্রবার বিকালে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও দলের সংসদীয় বোর্ডের যৌথ সভায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আইভীর মনোনয়ন চূড়ান্ত করা হয়।গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এ সভায় টাঙ্গাইল সাত আসনের উপনির্বাচনে নৌকার মনোনয়ন দেয়া হয় খান আহমেদ শুভকে।

এদিকে, ইউপি নির্বাচনের পঞ্চম ধাপের মনোনয়ন চূড়ান্ত করা হচ্ছে। আজকের বোর্ড সভায় খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়। আর গতকাল দেয়া হয় রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়ন। বাকি বিভাগগুলোর মনোনয়ন দেয়া হবে আগামীকাল।

এর আগে গত ৩০ নভেম্বর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলেনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ৫ টি পৌরসভা এবং টাঙ্গাইল ৭ আসনের উপ-নির্বাচনের ভোট হবে ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানান নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার।
ইসি সচিব আরো বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ ডিসেম্বর, আর বাছাইয়ের শেষ তারিখ ২০ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোট ইভিএম-এ অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

২০১১ সালের ৫ মে নারায়ণগঞ্জ পৌরসভা, কদম রসুল পৌরসভা ও সিদ্ধিরগঞ্জ পৌরসভাকে বিলুপ্ত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের গেজেট প্রকাশ করে সরকার।

সিটি করপোরেশনের প্রথম নির্বাচন হয় ২০১১ সালের ৩০ অক্টোবর। এতে ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থী সাবেক সাংসদ শামীম ওসমানকে এক লাখেরও বেশি ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন শহর আওয়ামী লীগের সহ সভাপতি সেলিনা হায়াৎ আইভী।

২০১১ সালের ২৭ নভেম্বর দেশের প্রথম নারী সিটি মেয়র হিসেবে শপথ নেওয়া আইভী ১ ডিসেম্বর দায়িত্ব নেন। ওই বছরের ২৭ ডিসেম্বর সিটি করপোরেশনের প্রথম সভা হওয়ায় ২০১৬ সালের ২৬ ডিসেম্বরের মধ্যে ভোট করার আইনি বাধ্যবাধকতা ছিল ইসির।

দ্বিতীয় নির্বাচন হয় ২০১৬ সালের ২২ ডিসেম্বর। দলীয় প্রতীকের এ নির্বাচনে ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে পৌনে ১ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র পদে পুনঃনির্বাচিত হন নৌকা প্রতীকের আইভী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]