নেত্রকোনায় মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।  শনিবার(২৭ নভেম্বর ) সকালে জয়নগর সার্কিট হাউস মিলনায়তনে জেলার সকল বাণিজ্যিক ব্যংকের মনোনীত কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের আয়োজনে লীড ব্যাংক হিসেবে পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনায় দিনব্যাপী এ প্রশিক্ষণে ৬৭ জন অংশ নিয়েছেন।
সকালে কর্মসূচীর উদ্বোধন করেছেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক  ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আলম খান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উপ মহা ব্যবস্থাপক শাহানা ফেরদৌসী।
পূবালী ব্যাংকের নেত্রকোনা শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান প্রদ্যোৎ কান্তি দাশের পরিচালনায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ অঞ্চলের উপ মহা ব্যবস্থাপক ও অঞ্চল প্রধান চৌধুরী মো. শফিউল হাসান।
প্রশিক্ষণে সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক ও ডিক্যামেলকো এবং মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের প্রধান শ্যাম সুন্দর বণিক।
পরে দিনব্যাপী মানুষের অর্থ আমানত বজায় রাখতে প্রশিক্ষণ প্রদান করেন রিসোর্স পার্সন যুগ্ম পরিচালক মোহাম্মদ মাহেনূর আলম, মোহাম্মদ মঈন উদ্দিন ও  উপ পরিচালক দিলীপ চন্দ্র দাস প্রমূখ উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]