চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বসছে অক্সিজেন জেনারেটর

Share the post

অক্সিজেন সরবরাহ বাড়াতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বসানো হচ্ছে অক্সিজেন জেনারেটর। এর ফলে  রোগীদের সহজেই অক্সিজেন সুবিধা দেওয়া যাবে।

জানা যায়, প্রতি মিনিটে ৫০০ লিটার উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ জেনারেটর বসানোর কাজ কয়েক মাসের মধ্যে সম্পন্ন হবে। এরই মধ্যে জেনারেটরটি স্থাপনের জন্য জায়গা চিহ্নিত করা হয়েছে। এ কাজটি সম্পন্ন করবে বেসরকারি মেডিক্যাল যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান এনিফকো হেলথ কেয়ার।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি  বলেন, অক্সিজেন জেনারেটর বসানো হলে তরল অক্সিজেনের খরচ কমবে। মিনিটে ৫০০ লিটার অক্সিজেন উৎপাদন হলে কম অক্সিজেন প্রয়োজন হওয়া রোগীদের সাপোর্ট দেওয়া যাবে। এতে তরল অক্সিজেনের ওপর চাপ কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]