সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের রেহাই দেয়া হবেনা-এম এ সালাম

Share the post
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি,জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন স্বাধীনতার চেতনা বিরোধী একটি মহল দেশের আবহমান কালের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনস্টে পরিকল্পিত ভাবে একের পর এক ধর্মীয় সংখ্যালঘুদের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা চালাচ্ছে,তারা অতীতেও এ ধরনের হামলা চালিয়েছিলো কিন্তু বাংলার মানুষ তাদের প্রতিহত করেছিলো, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী হুশিয়ারী উচ্চারন করে বলেছেন যারা এসব অপকর্মে জড়িত তাদের চরম শিক্ষা দেয়া হবে,
জনাব সালাম প্রতিটি পাড়া মহল্লায় এসব সাম্প্রদায়িক দূষ্কৃতিকারীদের প্রতিহত করার জন্যে আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রতি আহবান জানান,আজ বিকেলে দোস্ত বিল্ডিং চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি মিছিলোত্তর সম্প্রীতি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন,প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো আতাউর রহমান বলেন, এসব দেশ বিরোধী অপশক্তিকে কিভাবে মোকাবিলা করতে হয় তা আওয়ামী লীগ কর্মীদের ভালো করেই জানা আছে,যুগ্ন সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চলনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি মো আবুল কালাম আজাদ,মহিউদ্দিন রাশেদ, আবুল কাশেম চিশতি,যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার,সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু,ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক জাফর আহমেদ,
সাবেক বন ও পরিবেশ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, সাবেক শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার,প্রচার সম্পাদক প্রদীপ চক্রবত্তী,যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার,শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক ইঞ্জিঃ মেজবাউল আলম লাভলু,বন ও পরিবেশ সম্পাদক আবু তালেব, উপ দপ্তর সম্পাদক আ স ম ইয়াছিন মাহমুদ,কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন আহমেদ মঞ্জু,মো সেলিম উদ্দিন,
এস এম গোলাম রব্বানী, সাহেদ সরওয়ার শামীম,মো ইসমাঈল, জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী দিলোয়ারা ইউসুফ, সাধারণ সম্পাদিকা এড বাসস্তী প্রভা পালিত,সহ সভানেত্রী সৈয়দা রিফাত আকতার নিশু,রুমানা নাসরিন,কৃষক লীগের কেন্দ্রীয় নেত্রী এড উম্মে হাবিবা,যুব মহিলা লীগের এড জুবাঈদা সরওয়ার নিপা,জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপু,সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ,সমাবেশ শেষে এক বিশাল শান্তি মিছিল দোস্ত বিল্ডিং চত্বর থেকে শুরু হয়ে স্টেশন রোড নিউ মার্কেট কোতোয়ালী হয়ে পূণঃরায় দোস্ত বিল্ডিং চত্বরে এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]