আফগানিস্থানে মসজিদে বোমা হামলায় নিহত ১৬

Share the post

আফগানিস্থানে কান্দাহারের শিয়া মসজিদে শুক্রবারের জুম্মার নামাজের সময় বোমা বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩২ জন। তবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য মতে বিস্ফোরণে মৃতের সংখ্যা ৩২ জন।শুক্রবার জুম্মার নামাজের সময় ইমাম বারগাহ মসজিদে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণ জানা না গেলেও একে আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে।

একজন প্রত্যক্ষদর্শীরা গনমাধ্যমকে জানান, মসজিদের প্রধান ফটকের কাছে তিনি তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। বিস্ফোরণের সময় মসজিদটি মানুষে পূর্ণ ছিল। এবং এর পরপরই সেখানে ১৫টি অ্যাম্বুলেন্স ছুটে যায়।বার্তা সংস্থা রয়টার্স বলছে, তালেবানের বিশেষ সৈন্যরা মসজিদটিকে ঘিরে রেখেছে এবং আহতদের চিকিৎসার জন্য সবাইকে রক্ত দিতে এগিয়ে আসার আহবান জানিয়েছে।

আফগানিস্থানের বিবিসির সংবাদদাতা সেকান্দার কিরমানি টুইট করেছেন ইসলামিক স্টেটের স্থানীয় একটি গ্রুপ আইএস কে এই হামলার দায়িত্ব স্বীকার করতে পারে।গত শুক্রবার উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজের একটি শিয়া মসজিদে শুক্রবারের নামাজের সময় আত্মঘাতী হামলা চালানো হয়েছিল যাতে অন্তত ৫০ জন নিহত হয়। পরে আইএস কে দাবি করেছে যে তারা ওই হামলা চলিয়েছে।

আফগানিস্থানে যতগুলো জিহাদি গ্রুপ তৎপর রয়েছে তার মধ্যে সবচেয়ে চরম এই আইএস। তারা আফগানিস্তানে তালেবান শাসনেরও বিরোধিতা করছে।অগাস্টের শেষে মার্কিন সৈন্যরা আফগানিস্থান ছেড়ে চলে যাওয়ার পর এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]