স্কুল পর্যায়ে হবে শ্রেণিভিত্তিক মূল্যায়ন

Share the post

স্কুল পর্যায়ে সব ক্লাসেই শ্রেণিভিত্তিক মূল্যায়ন হবে। এ মূল্যায়ন, বোর্ড পরীক্ষার নম্বরের সঙ্গে যোগ করা হবে। এমন পরিকল্পনা নিয়েই এগোচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। তবে গবেষকরা বলছেন, নিরপেক্ষ মূল্যায়ন হলেই কেবল এর সুফল পাওয়া যাবে। এ বিষয়ে শিক্ষকদের সজাগ থাকার পরামর্শ তাদের।

পড়াশোনার চাপ কমানোর জন্য পরীক্ষাভিত্তিক মূল্যায়ন কমিয়ে শ্রেণিভিত্তিক মূল্যায়নের দিকে এগোচ্ছে শিক্ষামন্ত্রণালয়।

এ লক্ষ্যে নতুন শিক্ষাক্রমে প্রথম থেকে ৩য় শ্রেণি পর্যন্ত পরীক্ষা উঠিয়ে দেয়া হচ্ছে। অন্য শ্রেণিতেও একই মূল্যায়ন থ্কবে। পরীক্ষার নম্বরের ওপর ৫০ ভাগ এবং শ্রেণিভিত্তিক মূল্যায়নের ভিত্তিদে বাকি ৫০ ভাগ – এভাবে একজন শিক্ষার্থীকে বছর শেষে নম্বর দেয়া হবে। শ্রেণিভিত্তিক মূল্যায়নের নম্বর, বোর্ড পরীক্ষার সঙ্গে যোগ হবে।

অ্যাসাইনমেন্ট, ক্লাসে উপস্থিতি, সহশিক্ষা কার্যক্রমসহ সব বিষয়ের শ্রেণিভিত্তিক মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক।

গবেষকরা বলছেন, এই শ্রেণিভিত্তিক মূল্যায়ন ভাল উদ্যোগ। কিন্তু শিক্ষকদের এ বিষয়ে সজাগ থাকতে হবে। নিরপেক্ষভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে পারলে এর সুফল পাওয়া যাবে।

এ বিষয়ে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা চান শিক্ষকরা।শিক্ষাক্রম চালুর আগেই শিক্ষকদের ধাপে ধাপে প্রস্তুত করার কথা জানিয়েছে শিক্ষামন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]