মা ইলিশ রক্ষায় পাবনায় পুলিশের কঠোর অভিযান

Share the post

আলমগীর কবির পল্লব,পাবনা প্রতিনিধিঃ ৪ঠা অক্টোবর থেকে শুরু হয়েছে মা ইলিশ রক্ষা অভিযান। এ অভিযান চলবে ২৫শে অক্টোবর রাত ১২টা পর্যন্ত। অভিযান চলাকালীন সময় পর্যন্ত নদীতে সকল প্রকার মাছ ধরা জাল ফেলানো নিষিদ্ধ ঘোষনা করেছে বাংলাদেশ মৎস অধিদপ্তর ।আর এ অভিযান সফল করতে পাবনা আমিনপুর থানা পুলিশ ও নগরবাড়ী নৌ পুলিশ শতভাগ প্রস্তুত আছে বলে জানান, আমিনপুর থানার ওসি মোঃ রওশন আলী এবং নগরবাড়ী নৌ পুলিশ ফাড়ীর ওসি জাহাঙ্গীর আলম ।সাংবাদিকের সাথে আলাপকালে দুই ওসি বলেন, মাছ ইলিশ সংরক্ষণে আমরা নানামুখি পদক্ষেপ হাতে নিয়েছি। ইলিশ প্রজনন মৌসুমের ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করছি আমরা ।জাতীয় সম্পদ মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর ২০২১ পর্যন্ত মা ইলিশ আহরণ, পরিবহণ, বিপণন ও মজুদসম্পূর্ণভাবে বন্ধ থাকবে।দেশের অভ্যন্তরীন নদ-নদীতে “মা ইলিশ রক্ষা অভিযান- ২০২১’ পরিচালনা করছে অন্যান্য আইনশৃংখা বাহিনীর মতো বাংলাদেশ পুলিশ।অভিযানের অংশ হিসেবে অভিযান উপলক্ষে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়ন করা আছে।

যাতে করে অভিযান শতভাগ সফল হয়। নগরবাড়ী নৌ পুলিশ ফাড়ীর ওসি জাহাঙ্গীর আলম আরও বলেন, আমরা আজ প্রথম দিনে নগরবাড়ী নৌ পুলিশ পদ্মা, যমুনার বেশ কিছু এলাকায় টহল জোরদার করি । টহলে আমরা ৮জন জেলে ১টি মাছ ধরা নৌকা ও দেড় লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক করি । আটককৃত জাল কাজিরহাট ঘাটে এনে জনসম্মূখে পুড়িয়ে ধংশ করে ফেলা হয় ।আমাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি । এদিকে আমিনপুর থানার ওসি মোঃ রওশন আলী জানান, যেহেতু আমাদের থানা এলাকাটি যমুনা নদীর তীরবর্তী সেহেতু জেলার অন্যান্য থানার চেয়ে আমাদের দায়িত্বটাও একটু বেশি । মা ইলিশ রক্ষায় আমরা আমিনপুর থানা পুলিশ শতভাগ প্রস্তুত আছি ।মা ইলিশ আহরণ, পরিবহণ, বিপণন ও মজুদ প্রতিরোধে আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি । অভিযান সফল করার লক্ষে থানায় জনবল বাড়ানো হয়েছে ।
সর্বপরি জনসাধারণকে সচেতন হওয়ারও আহবান জানান, আমিনপুর থানার ওসি মোঃ রওশন আলী এবং নগরবাড়ী নৌ পুলিশ ফাড়ীর ওসি জাহাঙ্গীর আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]