শেরপুরে গৃহবধুর ভিডিও নিয়ে ব্লাক মেইল, যুবক গ্রেপ্তার

Share the post

রোকোনুজ জামান (রকি);বগুড়া জেলা প্রতিনিধিঃ বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহবধুর অশ্লীল ভিডিও হাতিয়ে নিয়ে ব্লাকমেইল করার অভিযোগে বগুড়ায় মাহমুদ মুন্না (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)।
গতকাল রাতে(১৯ সেপ্টেম্বর) শেরপুর শহরের শেরপুর প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুন্না পূণ্যাতলা শ্রীরামপুর গ্রামের জমশের আলীর ছেলে। বগুড়া ডিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডিবি পুলিশ তাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শেরপুরের একটি মোবাইলের দোকানে ওই গৃহবধুকে প্রথম দেখাতেই পছন্দ করে মুন্না। পরে গোপনে গৃহবধুর ফেসবুক আইডি সংগ্রহ করে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায় এবং পরবর্তীতে তারা একে অপরের সাথে কথা বলা শুরু করেন। এক পর্যায়ে তাদের মধ্যে ভিডিও-অডিও কলে কথা বলাসহ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের এক পর্যায়ে গৃহবধুকে বিয়ের প্রলোভন দেখিয়ে গোপন ছবি ও ভিডিও দাবি করে মুন্না।

মুন্নার বারবার বিয়ের প্রলোভনের কথা বিশ্বাস করে আপত্তিকর অবস্থায় ভিডিও কলে আসতে রাজি হোন ওই গৃহবধু। এই সুযোগে অ্যাপের মাধ্যমে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখে মুন্না। পরে সেই ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধুকে শারিরীক সম্পর্ক বাধ্য করার জন্য ব্লাক মেইল করতে থাকে। একপর্যায়ে ওই গৃহবধু বগুড়া ডিবি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। পরে ডিবি পুলিশের সাইবার টিম তথ্য প্রযুক্তির সাহায্যে শেরপুর থেকে মুন্নাকে গ্রেফতার করে।

বগুড়া জেলা পুলিশের মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, গ্রেফতারকৃত মুন্নার বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]