আটটি মোবাইল সহ ১২লক্ষ টাকা ছিনতাই বিকাশ এজেন্টের!

Share the post

প্রিয়ন্ত মজুমদারঃ কুমিল্লা জেলার মুরাদনগরে এক বিকাশ এজেন্টের ১২ লাখ টাকা ও ৮টি মোবাইল ছিনতাই হয়েছে। সোমবার সকালে উপজেলার কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ডের কুমিল্লা ট্রান্সপোর্ট অফিসের পাশে উক্ত ঘটনাটি ঘটে। এ বিষয়ে ভূক্তভোগী বিকাশ এজেন্টের মালিক আল-আমিন (৩০) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সে নবীপুর পূর্ব ইউনিয়নের গকুলনগর গ্রামের শহীদ মিয়ার ছেলে।

ভূক্তভোগি আল-আমিন বলেন, প্রতিদিনের মতো সোমবার সকাল আনুমানিক ৯টায় দোকান খুলতে যাই। দোকান খোলার সময় পাশে রাখা মোবাইল ও টাকা ভর্তি ব্যাগটি চোখের পলকে কে-বা কারা নিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ছিনতাই হওয়া টাকা ও মোবাইল উদ্ধার করতে পারেনি। টাকা ও মোবাইল না পেলে আমাকে পথে বসতে হবে। কেননা ধার-দেনা করে এ ব্যবসা দাঁড় করিয়েছি।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর রহমান বলেন, বিষয়টির জোর তদন্ত চলছে। আশা করছি টাকা ও মোবাইল সহসাই উদ্ধার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]