চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ থাকলে পদ ছাড়ার ঘোষণা

Share the post

চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ আছে, বিএনপি তা প্রমাণ করতে পারলে মন্ত্রীর পদ ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ডিএনএ পরীক্ষার জন্য বিএনপিকে চ্যালেঞ্জ দিয়েছেন তিনি। বিএনপি লাশ নিয়ে রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এদিকে, কমিশন গঠন করে ১৫ আগস্টের কুশীলবদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী।চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর নিয়ে বেশ কিছু দিন ধরে চলছে রাজনৈতিক বাগযুদ্ধ। আওয়ামী লীগ নেতাদের দাবি চন্দ্রিমা উদ্যানের কবরে তার মরদেহ নেই। জাতীয় সংসদের নকশা বর্হিভূত ওই স্থাপনা সরিয়ে ফেলার দাবিও জানিয়েছেন কেউ কেউ। চন্দ্রিমা উদ্যানের কবরে বিএনপির প্রতিষ্ঠাতার মরদেহ নেই..দাবি করে বিএনপিকে সত্যতা প্রমাণের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তিনি বলেন, বিএনপি তাকে ভুল প্রমাণ করতে পারলে তিনি মন্ত্রীর পদ ছেড়ে দিয়ে জাতির কাছে ক্ষমা চাইবেন।জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের স্মরণসভায় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক চন্দ্রিমা উদ্যোনে যে জিয়াউর রহমানের মরদেহ দাফন হয়েছে তার প্রমাণ দিতে বলেন বিএনপিকে। বিএনপি একটি রাজনৈতিক লাশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রাজধানীর বিয়াম ভবনে বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন আয়োজিত শোক দিবসের আলোচনায় তিনি বলেন, বিএনপি এখন লাশের রাজনীতি করছে। এদিকে, পিআইবির এক আলোচনায় কমিশন গঠন করে ১৫ আগস্টের কুশীলবদের মুখোশ উন্মোচনের দাবি জানান–তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। এছাড়া, ইতিহাস সংরক্ষণের জন্য কমিশন গঠনের দাবিও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]