লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

Share the post

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট: লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত ও ১ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৯ আগষ্ট) ভোরে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী-চ্যাংরাবান্ধা স্থলবন্দর ৮৪৩-৮৪৪ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনাটি ঘটে।

বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম নেওয়াজ নিশাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহত ইউনুস আলীর বাড়ী লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী কলাবাগান এলাকায় এবং সাগরের বাড়ী বাড়ী কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি। অপর আহত ব্যক্তির বাড়ী পাটগ্রাম উপজেলা সদরে বলে স্থানীয় সীমান্ত সূত্রে জানা গেছে।

ভারতীয় কোচবিহার-১৪৮ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের পূর্ব-উত্তর দিকে ধরলা নদীর ধারে বিএসএফ টহল দলের কয়েক রাউন্ড গুলিতে নিহত হন ২ জন ও ১ জন আহত হন। দুপুর ১ টা ১০ মিনিটের দিকে ভারতীয় মেখলিগঞ্জ

থানা পুলিশ বিএসএফের উপস্থিতিতে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। এছাড়া অপর আহতকেও নিয়ে যায় পুলিশ। বিএসএফ ক্যাম্পের ৩০০ গজের মধ্যে এ ঘটনা ঘটে। অথচ ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে রংপুর -৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি সদর, এরপরও না কী তারা বিএসএফের গুলির শব্দ শুনতে পায়নি বলে স্থানীয় লোকজনের অভিযোগ বিজিবির দিকে!

রংপুর -৬১ বিজিবি ব্যাটালিয়নের উপ-পরিচালক মেজর নুর উদ্দিন গোয়েন্দাদের মাধ্যমে নিশ্চিত হয়েছেন বলে দাবী করলেও নিহত বা আহতদের পরিবারের পক্ষ থেকে নিশ্চিত হতে পারেননি বলে জানান।

তিনি আরও জানান রবিবার ভোর ৪টার দিকে সীমান্তে ৩টি শব্দ আমরা পেয়েছি। আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করছি প্রকৃত কী ঘটেছিল?

তবে নিহতরা বাংলাদেশি না ভারতীয় তা এখনই নিশ্চিত করে তিনি বলতে রাজি হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]