ফটোগ্রাফি দিবসে বিদায় নিলেন ফটো সাংবাদিক দিদার

Share the post

বিশ্ব ফটোগ্রাফি দিবসে চলে গেলেন প্রবীণ ফটো সাংবাদিক দিদারুল আলম। তিনি ২৮ দিন আগে করোনা থেকে সেরে ওঠেন। কিন্তু করোনা নেগেটিভ হওয়ার পরও তার শারীরিক অবস্থা ভালো না থাকায় চিকিৎসা নিচ্ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

জানা যায়, বুধবার (১৮ আগস্ট) রাত ১১টায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) আইসিইউতে হাইফ্লো দেওয়া হলেও তার আর জ্ঞান ফেরেনি। তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে চট্টগ্রামের মিডিয়াপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

ফটো সাংবাদিক দিদারুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও যুগ্ম মহাসচিব মহসীন কাজী।

প্রসঙ্গত, তিনি মৃত্যুর আগে বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রাম ব্যুরোর আলোকচিত্রী হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]