শেরপুরে মহাসড়ক নয়, যেন ঢেউটিন ।।

Share the post

রোকোনুজ জামান (রকি);বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর পৌরশহরের ধুনট মোড় থেকে উপজেলা পরিষদ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার মহাসড়ক নয়, যেন ঢেউটিন। রাস্তার মাঝে কার্পেটিং উঠে ঢেউয়ের সৃষ্টি হওয়ায় দুর্ঘটনার আংশকা দেখা দিয়েছে।

বুধবার (১৪জুলাই) দুপুরে মহাসড়কের ধুনট মোড় থেকে উপজেলা পরিষদ পর্যন্ত রাস্তার পশ্চিমাংশে এই চিত্র দেখা গেছে।এসময় স্থানীয়রা জানান, রাস্তায় দীর্ঘদিন যাবত এ ধরনের উচু-নিচু অবস্থার সৃষ্টি হলেও তা সংস্কারে সংশ্লিষ্টদের কোন নজর নেই। সম্প্রতি কিছু সংস্কার কাজ করা হলেও এগুলো সংষ্কার করা হয়নি। যার ফলে দুর্ঘটনার আশংকা দেখা দিয়েছে।

শেরপুর শহরের শান্তিনগর এলাকার বাসিন্দা আইয়ুব হোসেন জানান, মহাসড়কে উচু-নীচু ঢেউয়ের সৃষ্টি হওয়ায় রিক্সাসহ যানবাহন পারাপার এমনকি চলাচলে বিঘ্ন ঘটছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের শেরপুর ষ্ট্যাক ইয়ার্ডে যোগাযোগ করে দায়িত্বশীল কাউকে পাওয়া যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]