শাট-ডাউনে বিচ্ছিন্ন দ্বীপ উড়িরচরে নৌ-বাহিনী এবং পুলিশের যৌথ টহল জোরদার।

Share the post

জামসেদ আলম,সন্দ্বীপ প্রতিনিধি: করোনা ভাইরাস বিস্তার এবং প্রাণহানি বিশ্বজুড়ে বেড়েই চলছে।কোভিড আক্রমণ ঠেকাতে ও লক ডাউন আইন মেনে চলতে সারাদেশের মতন সন্দ্বীপের বিচ্ছিন্ন দ্বীপ উড়িরচরেও চলছে নৌ-বাহিনী ও পুলিশের যৌথ টহল।সরকারের ঘোষিত চৌদ্দ দিনের লক-ডাউন ও প্রতিটি মানুষের মুখে যেন মাস্ক পড়ে, অযথা বাড়ির থেকে যেন না বাহির হয় তার জন্য উড়িরচরের বাজার গুলোতে নৌ-বাহিনী ও পুলিশ হ্যান্ডমাইকে মাইকিং প্রচারণা চালিয়েছে।বৃহস্পতিবার সরেজমি গিয়ে দেখা গেছে, প্রতিটি বাজার গুলোতে জনমানব শূণ্য।

কোথাও কোথাও দুই চারজন দেখা গেলেও নৌ-বাহিনী তাদের বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে দিচ্ছে।মাস্ক না পরা ও অযথা রাস্তায় ঘুরাগুরি করার অপরাধে পুলিশ কয়েকজনকে পানিতে নামিয়ে, কান ধরিয়ে শাস্তি দিয়েছে।উড়িরচরে কাঁচা বাজার,মুদি দোকান ও ঔষধের দোকান ব্যতীত অন্য সব গুলো বন্ধ রয়েছে।উড়িরচরের চারপাশের ঘাট গুলোর মধ্য জরুরি সেবা ও খাদ্য সামগ্রিক আনার জন্য চারের ঘাট খুলা রয়েছে।রাস্তায় জরুরি রোগি পরিবহণের জন্য কিছু মোটর সাইকেল চালু থাকলেও সন্ধ্যার পর তাও বন্ধ যায়।তাই যাত্রী ও রোগিদের ভোগান্তি বেড়ে চলছে।উড়িরচর পুলিশ ফাঁড়ির পুলিশ অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদ বলেনঃ-আমরা শতভাগ সরকারের ঘোষিত লক ডাউন বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি।অহেতুক আড্ডা, মাস্ক ছাড়া রাস্তায় ঘুরাগুরি করলে তাদেরকে শাস্তি স্বরুপ কান ধরা বা পানিতে নামিয়ে শাস্তি দিয়ে সতর্ক করছি।এখন পর্যন্ত আমরা লক ডাউন আইন বাস্তবায়নে আমরা সফল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]