ধর্ষণ ও সালিশের নামে স্থানীয় জনপ্রতিনিধিদের যৌন হয়রানি,প্রতারণার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

Share the post

নুর আলম আজাদ,গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জের
সর্বানন্দের হরিজন সম্প্রদায়ের নাবালিকা মেয়েকে অপহরণ করে
আটকে রেখে ধর্ষণ ও সালিশের নামে স্থানীয় জনপ্রতিনিধিদের
যৌন হয়রানি, প্রতারণার বিচার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে
গাইবান্ধায় মানববন্ধন হয়েছে। শনিবার (১৯জুন) দুপুরে শহরের
ডিবিরোডে গানাস মার্কেটের সামনে মানববন্ধন পালিত হয়।
আদিবাসী বাঙালি সংহতি পরিষদ, বাংলাদেশ রবিদাস ফোরাম,
বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদ, বাংলাদেশ দলিত ও
বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম),
নাগরিক সংগঠন জনউদ্যোগ এর আয়োজনে বাংলাদেশ রবিদাস
ফোরামের সভাপতি সুনিল রবিদাসের সভাপতিত্ব বক্তব্য রাখেন
গাইবান্ধা জেলা বারের সাধারণ সম্পাদক ও আদিবাসী বাঙালি
সংহতি পরিষদের আহবায়ক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু,
জাহাঙ্গীর কবির তনু, সাবেক প্যানেল মেয়র জি.এম. চৌধুরী
মিঠু, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের সদস্য সচিব ও
অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, মানবাধিকার
কর্মী অঞ্জলী রানী দেবী, বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ
পরিষদের সভাপতি কৃর্তন বাসফোর, দলিত নেতা খিলন রবিদাস,
কৈলাশ রবিদাস, দুঃখু রবিদাস, সভাপতি বিআরএফ,সুন্দরগঞ্জ
উপজেলা, সুজন রবিদাস, নয়ন ভুঁইমালী, বাবলু রবিদাস,
সুজন রবিদাস, টুকু রবিদাস, দিপলাল রবিদাস, অধীর রবিদাস,
মনোজ প্রসাদ প্রমুখ।
বক্তারা বলেন, হরিজন জনগোষ্ঠীর নাবালিকা মেয়েকে প্রেমের
অভিনয় করে স্থানীয় প্রভাবশালী মোতালেব টানা দেড় মাস
পাশবিক নির্যাতনের পর পাঁচদিন আগে রাতের বেলা বাড়ির
পাশে রাস্তায় ফেলে যায় তাকে। বিষয়টি জানাজানি হলে
প্রতিবেশীরা আর বাড়িতে উঠতে দেয়নি নির্যাতিতাকে।
ঠাঁই হয়নি নানার বাড়ি ডোমেরহাটেও। মেয়েটির মা-বাবা
বাধ্য হয়ে মেয়েটিকে সাবেক ইউপি সদস্য হায়দারের বাড়িতে রেখে আসে তার মা। সেখানেও ইউপি সদস্য হায়দার, মতিন ও
এক সবজি বিক্রেতা মেয়েটিকে ধর্ষণ করে। খবর পেয়ে গোপনে
মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসে তার নির্যাতিতার মা।
এলাকায় শালিস বৈঠকে বিষয়টি মিমাংসার চেষ্টা করেন
ইউপি চেয়ারম্যান। ভিকটিম পরিবারের নিরাপত্তাসহ উক্ত ঘটনার
সাথে যুক্ত সকল আসামীর বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থাসহ
শান্তি নিশ্চিতের দাবী জানান। ঘটনাটি দ্রæত তদন্ত রিপোর্ট
প্রদান করে দোষীদের শান্তি নিশ্চিত করা না হলে পরিচ্ছন্নতা
কর্মীরা ধর্মঘটে যাবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]