সংসদ ভবনে হামলার পরিকল্পনায় দুই জঙ্গি গ্রেপ্তার

Share the post

সংসদ ভবনে হামলার পরিকল্পনার অভিযোগে আনসার আল ইসলামের নেতা আলী হাসান উসামা ও সদস্য আল সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। সাকিবকে মানিক মিয়া এভিনিউ থেকে হাতেনাতে ধরেছে কাউন্টার টেররিজম ইউনিট। আর রাজবাড়ি থেকে আটক হয় উসামা।

পুলিশ বলছে, আনসার আল ইসলামের উপস্থিতি জানান দিতে হামলার চেষ্টা করছিলো জঙ্গিরা।

রাজবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলী হাসান উসামা। তথাকথিত জিহাদের নামে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সমর্থনে ভিডিও তৈরি করে ইউটিউবে প্রচার করেন তিনি। আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা জসিম উদ্দিন গ্রেপ্তারের পর থেকে উসামা এ দায়িত্ব পালন করছিলেন।

উসামার উগ্রবাদি বক্তব্য শুনেই আনসার আল ইসলামে যোগ দেন সিরাজগঞ্জ সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান ১ম বর্ষের ছাত্র আল সাকিব। খোলেন ‘শহিদী মৃত্যুর অপেক্ষায়’ সহ বেশ কয়েকটি ফেসবুক পেইজ। হামলার পরিকল্পনা করে এসব পেজের মাধ্যমে ৩১৩ সদস্য সংগ্রহে একাধিক পোস্ট দেয়। পরিকল্পনা সফল করার লক্ষ্যে সে পরামর্শ নেন উসামার।

এরই অংশ হিসেবে সংসদ ভবনের সামনে হামলার উদ্দেশ্যে ঢাকায় আসে সাকিব। বুধবার সন্ধ্যায় মানিক মিয়া এভিনিউতে হামলার উদ্দেশ্যে মাথায় কালো রুমাল বেঁধে, পতাকা ও তলোয়ার নিয়ে আসলে পুলিশ তাকে হাতে নাতে গ্রেপ্তার করে। তার দেয়া তথ্যে রাজবাড়ী থেকে গ্রেপ্তার করা হয় উসামাকে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পিআর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখায়রুল ইসলাম জানান, গতকাল রাত পৌনে আটটার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে সাকিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কপাল ও বাঁ হাতে কালো পতাকা ছিল। ডান হাতে ছিল তলোয়ার। পরে আজ ভোররাতে রাজবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আনসার আল ইসলামের শীর্ষ নেতা ওসামাকে গ্রেপ্তার করা হয়।

কাউন্টার টেররিজম সূত্র জানায়, জঙ্গি নেতা ওসামাসহ দুজনের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড চাইলে আদালত মঞ্জুর করে ৫ দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]