খুলনায় সাংবাদিকদের সাথে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মতবিনিময়

Share the post

জাহাঙ্গীর আলম (মুকুল) খুলনা জেলা প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ১১মার্চ সকালে খুলনা প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন। প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত সভায় মন্ত্রী বলেন, এক সময়ের তলাবিহীন ঝুড়ি খ্যাত বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বিশে^র ইতিহাসে প্রথম দেশ হিসেবে বাংলাদেশ তাঁর সকল গৃহহীন জনগণের জন্য জমিসহ ঘর প্রদান করছে। দেশের মোট নয় লাখ গৃহহীন পরিবারের মধ্যে ৭০ হাজার পরিবার ইতোমধ্যে ঘর বুঝে পেয়েছে, অন্যরাও ক্রমান্বয়ে পাবে। শিক্ষার্থীরা বছরের শুরুতে বিনামূল্যে বই এবং উপবৃত্তির অর্থ পাচ্ছে। সরকারের সাহসী পদক্ষেপে দেশব্যাপী করোনাভ্যাকসিন প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

ডিজিটাল অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশ আজ বিশে^র বিস্ময়। এসময় মন্ত্রী তাঁর ছাত্রজীবনের রাজনীতি ও পরিণত বয়সের রাজনৈতিক কর্মকান্ডে খুলনার স্মৃতিকে অনুভূতির শিকড় বলে অভিহিত করেন। সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। মফস্বল সাংবাদিকতায় অনেক ধরণের চ্যালেঞ্জ রয়েছে। উন্নয়নের স্বার্থে দেশে স্থিতিশীলতা দরকার। দেশের উন্নয়ন সম্পর্কে জনগণকে জানাতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন। এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী সনি, সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সিনিয়র সাংবাদিক শেখ আবু হাসান, মোঃ শাহ আলম, কৌশিক দে, নুর হাসান জনিসহ অনেকেই বক্তৃতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]