আগুনে বসতঘর পুড়িয়ে বাড়ি দখলের চেষ্টা

Share the post

মো: সাগর হাওলাদার,ঝালকাঠি প্রতিনিধি : রাজাপুরে যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডারের বসতঘরে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগে মামলা ছবি ও সংবাদ রাজাপুর সাংবাদিক ক্লাব ঝালকাঠির রাজাপুরের মেডিকেল মোড় এলাকার মুক্তিযুদ্ধকালিন মুক্তিযোদ্ধা কমনান্ডার প্রয়াত কেরামত আলী আজাদের বসতঘরে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার মুক্তিযুদ্ধকালিন মুক্তিযোদ্ধা কমনান্ডার প্রয়াত কেরামত আলী আজাদের মেয়ে আজমীন আক্তার স্বর্ণা বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, জমি জমা নিয়ে পূর্ব শত্রæতার জের ধরে গত শুক্রবার (৫ মার্চ) রাতে উপজেলা সদরের মেডিকেল মোড় ব্রীজের পশ্চিম পাশে বীর মুক্তিযোদ্ধা মরহুম কেরামত আলী আজাদের বসত ঘরে প্রতিপক্ষ ইমাম হোসেন, জাকির, শহীদ খান, ময়না বেগম, আইরিন বেগম, রাশিদা বেগম ও শামীম খলিফা প্রবেশ করে ঘরে থাকা সকলকে দেশীও অস্ত্রের মূখে জিম্মি করে প্রথমে লুটপাটসহ ভাংচুর চালিয়ে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল হাতিয়ে নেয় যার আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা।

লুটপাট ও ভাংচুর শেষে মুক্তিযোদ্ধার পরিবারের ঘরে থাকা সবাইকে হত্যার উদ্দেশ্যে ঘরের মধ্যে রেখে বাহির থেকে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়। এ সময় ঘরে থাকা লোকজন স্থানীয়দের সহায়তায় ঘর থেকে বের হয়ে জীবন বাঁচাতে সক্ষম হন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই ঘরসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলেও মামলায় অভিযোগ করা হয়। ক্ষতিগ্রস্থদের অভিযোগ, প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে বাড়িটি দখলে নেয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে বসতঘরে আগুন দিয়ে বাড়ি দখলের চেষ্টা চালিয়েছে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে থাকায় এবং মামলা হওয়ার পর আসামীরা পলাতক থাকায় তাদের মতামত পাওয়া যায়নি। রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, মামলার কোন আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আসামি গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। এদিকে এ ঘটনার পর থেকে মুক্তিযুদ্ধকালিন মুক্তিযোদ্ধা কমনান্ডার প্রয়াত কেরামত আলী আজাদের পরিবারের লোকজন নিরাপডত্তাহীনতায় ভুগছেন। দ্রæত আসামীদের গ্রেফতারের দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]