চট্টগ্রামে মহিলা দলের দুই পক্ষে সংঘর্ষ

Share the post

চট্টগ্রাম: পূর্ব বিরোধের জের ধরে চট্টগ্রাম মহানগর মহিলা দলের দুই নেত্রীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নগরের কাজীর দেউড়ির সমাবেশ ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। সে সময় উক্ত ক্লাবে ১৫ নং বাগমনিরাম ও ২১ নং জামালখান ওয়ার্ডের কমিটি গঠনের জন্য মিটিং চলছিল।

নগর মহিলা দলের সভানেত্রী বেগম ফাতেমা বাদশা অভিযোগ করেন, তার অনুসারীদের উপর অতর্কিত হামলা করেছে মনোয়ারা বেগম মনি ও তাসলিমা বেগমের অনুসারীরা। এতে আহত হন অন্তত ৯ জন।

উক্ত হামলায় নগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক গোলজার বেগম, জামালখান ওয়ার্ডের সভানেত্রী মরজিনা বেগম, কোতোয়ালী থানার ভাইস প্রেসিডেন্ট খালেদা বেগম, মহিলা দল নেত্রী জাহেদা সোলতানা, তাসলিমা আখতার, আনোয়ারা জাহান, নুরজাহান বেগম, হাজেরা বেগম আহত হন বলে দাবি করেছেন ফাতেমা বাদশা।

তিনি বলেন, আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযোগের বিষয়ে মহানগর মহিলা দলের বহিষ্কৃত সভানেত্রী মনোয়ারা বেগম মনি বলেন, ঘটনার সময় আমি ছিলাম না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]