লোহাগাড়ায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গৃহবধূকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, ছবি ভাইরাল

Share the post

চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাহিলাকে গাছের সাথে বেঁধে নির্যাতনের একটি ছবি ভাইরাল হয়েছে। এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্ব মহলে প্রতিবাদের ঝড় উঠে।জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারী শিশুদের ঝগড়াঝাঁটিকে কেন্দ্র করে উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকার দিনমজুর মুহাম্মদ কামালের স্ত্রী ছালেহা বেগম (৩২)কে গাছের সাথে বেঁধে নির্যাতন করে একই এলাকার আবুল কাসেমের পুত্র মুহাম্মদ ফরিদুল আলম(৪৫), তার স্ত্রী রহিমা আকতার খুকি (৩২) ।

এ ঘটনায় সোমবার (২২ ফেব্রুয়ারী) ভুক্তভোগী ছালেহা বেগমের স্বামী মুহাম্মদ কামাল উদ্দিন দু’জনকে আসামী করে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেছেন।এদিকে জাহাঙ্গীর আলম (Jahangir Alam) নামের একটি ফেসবুক আইডিতে নির্যাতনের ছবি সর্বপ্রথম পোস্ট করা হলে মূহুর্তেই ছবিটি ভাইরাল হয়। প্রতিবাদের ঝড় উঠে সর্বত্র। মামলা দায়েরের পর লোহাগাড়া থানা পুলিশ আসামীদের গ্রেফতারে তৎপরতা শুরু করে।

এ ঘটনার সাথে জড়িত আবুল কাসেমের পুত্র মুহাম্মদ ফরিদুল আলম(৪৫), তার স্ত্রী রহিমা আকতার খুকি আকতার(৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসেন মাহমুদ সিটিজি টাইমসকে জানান, বাচ্চাদের ঝগড়াঝাঁটি বিষয় নিয়ে ওই মহিলাকে গাছে বেধে নির্যাত করে বলে ভিকটিমের স্বামী আমাদেরকে জানিয়েছেন।

এ ঘটনায় ওই মহিলার স্বামী কামাল উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছে। পুলিশ অভিযান চালিয়ে দু’জনকে আটক করে। এব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]