মোটরসাইকেলে মৃত্যুযাত্রা!

Share the post

সীতাকুণ্ড প্রতিনিধি :চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শহীদুল্লাহ (মুন্না) (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। শহীদুল্লাহ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল আলমের পুত্র। শনিবার ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ নিয়ে গত ১৬ দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ পুলিশ সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের উত্তর বাইপাসে অতিক্রম করছিলেন মোটরসাইকেল চালক শহীদুল্লাহ। এ সময় পুরাতন রোড থেকে একটি সিএনজি নতুন রোডে প্রবেশ করার সময় মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। ধাক্কায় মোটরসাইকেল আইল্যান্ডের উপরে উঠে যায়। এতে শহীদুল্লা গুরুতর আহত হন।  স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়।

নিহত শহিদুল্লাহ  দীর্ঘদিন যাবত সৌদি আরবে বসবাস করছিলেন, শালীর বিয়ে উপলক্ষে তিনি নিজ বাড়ি সীতাকুণ্ডে ছুটিতে আসেন।  নিহত শহীদুল্লার ভাই মো. রিপন জানান, গত ২২ বছর ধরে তিনি প্রবাসে জীবনযাপন করছিলেন। এর মধ্যে তিনি ছয়বার দেশে আসেন। চলতি মাসের প্রথম দিকে তিনি শ্যালিকার বিয়ের উদ্দেশ্যে এক মাসের জন্য দেশে ফেরেন ।

কুমিরা হাইওয়ে থানার সার্জেন্ট মো. ফারুক বলেন, সীতাকুণ্ডের পৌরসভা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা যাওয়ার কথা শুনেছি। তবে কেউ কোন অভিযোগ না করায় দুর্ঘটনা বিষয়ে বিস্তারিত জানি না।

এর আগে ১১ ফ্রেব্রুয়ারি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিরার রয়েল গেটের সামনে নোয়াখালী জেলা নিবাসী পুলিশ সদস্য মুশফিক ও ৪ ফ্রেব্রুয়ারি ছোট কুমিরায় খাগড়াছড়ি জেলা নিবাসী এস আই সিপন চাকমা নিহত হন।

যাত্রী কল্যাণ সমিতির তথ্য-উপাও বিশ্লেষণ করে জানা যায় গত তিন মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রতিমাসে গড়ে ১০০ এর বেশি যাত্রী মারা গেছেন। দুটি প্রতিষ্ঠানের গবেষণা প্রতিবেদনে জানা গেছে, ২০২০ সালে শুধু  এক বছরে মোটরসাইকেলদ দুর্ঘটনায় মারা যান ১০৯৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]