সিসি ক্যামেরার আওতায় এলো পূবাইল থানা এলাকা।

Share the post

আব্দুল আহাদ,গাজীপুর: গাজীপুরের-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করে অপরাধ দমন করা সম্ভব। তিনি ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সকলকে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দিয়েছেন। নারী ও শিশু, কিশোরদের সহিংসতা দমাতে অভিভাবক, প্রশাসন ও এলাকাবাসী সকলকে একত্রে কাজ করার অনুরোধ জানিয়েছেন। বুধবার বিকেলে গাজীপুর মহানগরের পূবাইল থানা চত্বরে সিসি ক্যামেরা উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার ইলতুৎ মিশের সভাপতিত্বে ও সহকারী পুলিশ কমিশনার (টঙ্গী জোন) মোঃ আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বরকত উল্লাহ খান, গাজীপুর মহানগরের ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ,লতা হারবাল কোম্পনীর চেয়ারম্যান ও সিসি ক্যামেরা বাস্তবায়ন অর্থ উপ-কমিটির আহ্বায়ক আইয়ুব আলী ফাহিম। উপ-কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ বলেন, এলাকায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বন্ধ করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

পূবাইল থানা এলাকার প্রায় ১৬ কিলোমিটার এলাকা জুড়ে ফিডাররোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ১০০টি সিসি ক্যামেরা ও আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে পুরো থানা এলাকা সার্বক্ষণিক নজরদারি করা হবে। এতে যে কোন অপরাধ দমনের আগেই অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হবে। থানায় বসেই অপরাধীদের কর্মকান্ড মনিটরিং করা সম্ভব হবে। গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, মদ, জুয়া মানুষের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করে, হানাহানি সৃষ্টি করে। তিনি আরো বলেন, সন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকান্ড দমন করা আমাদের ঈমানী দায়িত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]