খুলনা পাইকগাছার কাছিঘাটায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় আহত ২০

Share the post
জাহাঙ্গীর আলম (মুকুল) স্টাফ রিপোটার,খুলনা: খুলনা জেলার পাইকগাছা উপজেলার কাছিঘাটা নামক স্থানে পাইকগাছা থেকে খুলনাগামী একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে দুর্ঘটনা কবলীত হয়। বুধবার দুপর ১ টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও স্হানিয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুর ১টার দিকে পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী মিনিবাস (বরিশাল জ-১১০০০৬) উপজেলার সীমান্তবর্তী ঘোষনগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। সংবাদ পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে আহত রোগীদের তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং খুলনা মেডিকেলে পৌছে দেয়। এ ঘটনায় প্রায় ২০ জন যাত্রী আহত হয়। তারমধ্যে ২ জন যাত্রীকে আশংকাজনক বলে জানায় ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
Channel 21.tv

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]