সবুজ ক্যাম্পাস গড়তে পাবিপ্রবি প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত 

মনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাবের উদ্যোগে রোববার (২২ জুন) বিকেল ৪টায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ […]

বিশেষ দিন, বিশেষ বার্তা — উদযাপিত হলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

মনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় :পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) আজ তার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে এক গৌরবময় ও আবেগঘন পরিবেশে। ২০০৮ সালে প্রতিষ্ঠিত এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি অল্প সময়েই দেশের অন্যতম একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। আজ ৫ই জুন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ মহোদয়ের পক্ষ থেকে প্রকাশিত শুভেচ্ছা বার্তায় […]

পাবিপ্রবি দিবস উপলক্ষে ৩০ একর নিয়ে শিক্ষার্থীদের ভাবনা।

মনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)—জন্ম নিয়েছিল এক স্বপ্ন নিয়ে, একটি জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়ে। সময়ের পরিক্রমায় সেই স্বপ্ন আজ ১৮ বছরে পা দিয়েছে। এই সতেরো বছরের পথচলায় বিশ্ববিদ্যালয়টি শুধুমাত্র জ্ঞানচর্চার একটি কেন্দ্র হিসেবেই গড়ে ওঠেনি, বরং একটি প্রাণচঞ্চল প্রগতিশীল প্রাঙ্গণে রূপ নিয়েছে, যেখানে অজস্র […]

পাবিপ্রবি ছাত্রলীগের ২ কর্মী আটক

পাবিপ্রবি প্রতিনিধি:নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার ২ কর্মীকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। ঐ দুই ছাত্রলীগ কর্মীর নাম কল্যাণ রায় শুভ এবং নাইম জিসান। তারা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুদ রানা সরকারের অনুসারী ছিলেন। তারা ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে […]

পাবিপ্রবি তে ১৮ মিনিট দেরিতে এসে ভর্তি পরীক্ষা দিতে পারলেন না দুই শিক্ষার্থী, ক্ষোভ ও হতাশায় পরিবার

মোঃ মনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে এসেছিলেন দুই শিক্ষার্থী। কিন্তু পরীক্ষার শুরু হওয়ার ১৮ মিনিট পর কেন্দ্রে পৌঁছানোয় তাদের পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। এতে তারা এবং তাদের পরিবার গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। আজ ৯ মে রোজ […]

পাবিপ্রবিতে ২৪ মিনিট দেরিতে এসে পরীক্ষায় অংশ নিলেন দুই শিক্ষার্থী

মনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নেন দুই পরীক্ষার্থী নাটোর থেকে আসা মাহি ও পাবনার ফরিদপুর উপজেলার মো. রাব্বি হোসেন। সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের ভিড়ে […]

পাবিপ্রবি ভর্তি পরীক্ষায় অটোরিকশা চালকদের চাঁদাবাজি, বিপাকে ভর্তিচ্ছুরা

মনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) চলমান ভর্তি পরীক্ষায় বাইরে থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায় করছেন অটোরিকশা চালকরা। পরীক্ষার সময় ভাড়া দ্বিগুণ-তিনগুণ হারে আদায়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। আজ  ২মে রোজ শুক্রবার গুচ্ছ ভর্তি পরীক্ষার বি ইউনিটের (মানবিক) পরীক্ষায় নাটোর […]

গুচ্ছের সি ইউনিটে পাবিপ্রবিতে উপস্থিতি ৯৫.১৭ শতাংশ

মোঃ মনিরুল ইসলাম  পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় :পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) কেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছের ‘সি’ ইউনিটের (ব্যবসা শিক্ষা বিভাগ) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীর উপস্থিতির হার ৯৫ দশমিক ১৭ শতাংশ। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিয়ারিং ভবন, এম এ ওয়াজেদ আলী মিয়া বিজ্ঞান ভবন ও […]

দীর্ঘ ছয় বছর পর পাবিপ্রবিতে বৈচিত্র্য ও আনন্দে উদযাপিত বাংলা নববর্ষ

‘এসো হে বৈশাখ, এসো এসো’—রবীন্দ্রনাথের এই কালজয়ী আহ্বানেই যেন সাড়া দিয়ে জেগে উঠেছিল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। মঙ্গল শোভাযাত্রা, ঐতিহ্যবাহী পিঠা ও লোকজ সংস্কৃতির ঝলকে উদযাপিত হলো বাংলা ১৪৩২ সালের নববর্ষ। পুরো ক্যাম্পাস জুড়ে ছিল উৎসবের রঙ, সংস্কৃতির ছোঁয়া ও আনন্দের মিলনমেলা। ছয় বছর আগে ২০১৯ সালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা […]

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল পাবিপ্রবি

পাবিপ্রবি প্রতিনিধি: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে প্রধান ফটকে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, […]