মির্জাপুরে দুই অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৬ লাখ টাকা জরিমানা

Share the post
মির্জাপুর, সীমান্ত দাস, (টাঙ্গাইল) প্রতিনিধি:পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে টাঙ্গাইল জেলায় অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (০৬ জানুয়ারি ২৬) পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, টাঙ্গাইল-এর যৌথ উদ্যোগে মির্জাপুর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
‎জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল-এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পরিবেশগত ছাড়পত্রবিহীন দুইটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর।
‎মোবাইল কোর্ট চলাকালে সংশ্লিষ্ট ইটভাটার কিলন ভেঙে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়। পাশাপাশি ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উক্ত দুই ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।
‎অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পালসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।
‎টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মির্জাপুরে কাঠ বোঝাই ভ্যান উল্টে চালক নিহত

Share the post

Share the postসীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে কাঠ বোঝাই ভ্যান উল্টে আব্দুল মিয়া (৫০) নামে ভ্যানচালকের মৃত্যু হয়েছে।  শনিবার বিকালে আবাদ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মিয়া বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া গ্রামের আক্কেল আলীর ছেলে। প্রত্যক্ষদর্শি জানান, শনিবার বিকেল পৌনে পাঁচটার দিকে আব্দুল মিয়া তার ভ্যানে চেরাই করা কাঠ নিয়ে হোসেন মার্কেট- […]

মির্জাপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানের জেল হাজতে মৃত্যু

Share the post

Share the postসীমান্ত দাস, মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামী লীগ নেতা সুলতান মিয়ার জেল হাজতে মৃত্যু হয়েছে। বুধবার টাঙ্গাইল জেলা কারাগারে সুলতান মিয়ার মৃত্যু হয়। বুকে ব্যথা অনুভব করলে রাতে তাকে হাসপাতালে নেয়া হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানে তার মৃত্যু হয় বলে জেলার মুহাম্মদ জাহেদুল আলম জানিয়েছেন। গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ড আওয়ামী […]