পত্তন ইউনিয়ন যুবদলের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Share the post

মোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়ন যুবদলের উদ্যোগে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

পত্তন ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ জনি সরকারের নেতৃত্বে শনিবার, ০৩ জানুয়ারি দুপুর ২টায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

উক্ত দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে আবেগঘন বক্তব্য রাখেন পত্তন ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ জনি সরকার, বিজয়নগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বুখারী মোল্লা,বিজয়নগর উপজেলা আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোঃ মানিক সরকার এবং পত্তন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলফু মিয়া।

 

এছাড়াও উপস্থিত ছিলেন পত্তন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আজাদ মিয়া, পত্তন ইউনিয়ন ছাত্রদলের নেতা মোঃ আলামিন মিয়া, পত্তন ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাছুম শাহসহ বিএনপি ও যুবদলের অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

 

বক্তারা বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এই দোয়া মাহফিলে উপস্থিত সকলের কাছে অনুরোধ—দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়া, তাঁর ছেলে মরহুম আরাফাত রহমান কোকোসহ সকল কবরবাসীর রুহের মাগফেরাত কামনায় দোয়া করার জন্য।

 

পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানসহ দেশের সর্বস্তরের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

 

এ সময় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, সকল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, তিতাস পাড়ের অহংকার, মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সিঙ্গারবিল ইউনিয়নের উজির বাড়ি, দৌলত বাড়ি ও কাশিনগর কেন্দ্রভিত্তিক পরামর্শ সভা অনুষ্ঠিত।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের উথডরিয়াপাড়া এলাকায় অবস্থিত উজির বাড়ির মাঠ প্রাঙ্গণে সিঙ্গারবিল ইউনিয়নের উজির বাড়ি, দৌলত বাড়ি ও কাশিনগর কেন্দ্রভিত্তিক এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি বিকাল ৪টায় আয়োজিত এ সভায় স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।   সভায় ৯নং ওয়ার্ড বিএনপির […]

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ আসামি আটক।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নির্দেশনা— “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সীমান্ত নিরাপত্তা জোরদারকরণ ও চোরাচালান প্রতিরোধে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে।   ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোনো প্রকার চোরাচালানী মালামাল যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে ব্যাটালিয়নের […]