বিজয়নগরে মাদক সেবনকারীদের আতঙ্কে  নিরাপত্তাহীনতায় ভুগছেন, চাউরা আলীনগর, কবলাছরা অন্যান্য এলাকাবাসীরাও। 

Share the post
মোঃ শামীম মিয়া  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর: উপজেলার সিংগারবিল ইউনিয়নের অন্তর্গত চাউড়া আলিনগর এলাকা সহ বিভিন্ন এলাকায় গত এক মাস যাবত,সিংগারবিল বিভিন্ন এলাকায়, দিনের বেলা মাদক সেবন কারীরা, মাদক সেবন করার টাকা জোগাড় করতে না  পেরে, প্রতিদিন রাতে চুরি-লুট ও সরকারি ব্রিজ ভাঙচুর চালাচ্ছে কয়েকজন মাদক সেবনকারী — ফলে এলাকাবাসী নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
মাদক সেবীদের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী ফলে,সিংগারবিল ইউনিয়ন বিএনপি’র যুবদলের সহ-সভাপতি মোঃ আজিজুল হক বাদী হয়ে গতকাল ১৮ই এপ্রিল শনিবার বিজয়নগর থানায় হাজির হইয়া কম্পিউটার ট্রাইফ কৃত লিখিত আকারে ৪ জনের নাম উল্লেখ করিয়া আরো ৫ / ৬ জনকে অজ্ঞাত আসামে করে একটি অভিযোগ দায়ের করেন।
মোঃ আজিজুল হক সহ অত্র এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ জনসাধারণ মানুষেরা জানান, আমরা আর পারছিনা, মাদক সেবীদের অত্যাচারে এভাবেই যদি দিনের পর দিন চলতে থাকে, আমাদের আর কোন বাঁচার উপায় থাকবে না,, তারা আরো জানান।
চাউরা আলিমনগর অঞ্চলের একমাত্র ছোট্ট ব্রিজটি—যেটি আমেরিকান বাড়ি হইতে কবলাছাড়া পশ্চিম মিরাসানী যাতায়াতের একমাত্র পথ—গত এক মাস ধরে নিরাপত্তাহীনতায় এই ব্রিজ টি । মাত্র এলাকার মানুষের অভিযোগ অনুযায়ী, মাদক সেবনকারীরা রাতে ব্রিজের ভিতরে থাকা রড, সিডসহ অন্যান্য সরকারি উপকরণ লুট করে নিয়ে যাচ্ছে।
এমনকি মসজিদ, মাদ্রাসা, বাজার ও বাড়িঘরের আশপাশেও রাতে চুরির ঘটনায় ভয়ক্রত এলাকাবাসী অতিষ্ঠ। গত ১৬ ই  অক্টোবর শুক্রবার সকাল আনুমান দশ ঘটিকায়, গোপন সংবাদের ভিত্তিতে, এলাকাবাসী জানতে পারেন চোরাই কৃত টিউবওয়েল ভাঙ্গারির দোকানে বিক্রি করা হচ্ছে।
তৎকালীন হাতেনাতে দুইজন চোরকে আটক করে স্থানীয়রা।পরে স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে স্ট্যাম্পেমের মাধ্যমে চোরের অভিভাবকদের স্বাক্ষরের নিয়া একটি বিচার সালিশের তারিখ ধার্য করেন। দুঃখের বিষয় ঐ তারিখ অনুযায়ী, একজন চোর ও তার অভিভাবক দরবারে হাজির হলেও, অন্যান্য চোরেরা পলাতক রয়েছে, যার কারণে সালিশ কারকরা আরো কঠোরভাবে সিদ্ধান্ত নিলেন, আগামী একুশে অক্টোবর মঙ্গলবার এশার নামাজের পর কবলাছড়া জামে মসজিদের মাঠে সকল চোর এবং অভিভাবকদেরকে উপস্থিত থাকার জন্য আদেশ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান , বিশেষ করে এক শ্রেণীর মাদক সেবনকারী চক্র নিয়মিত রাতে গৃহস্থালীর আসবাবপত্র, মোবাইল টিউবওয়েলসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করছে।
গত ১৬ ই  অক্টোবর শুক্রবার এলাকাবাসী তাদের হাতেনাতে ধরা সত্বেও মাদক সেবনকারীরা পাল্টা ঘটনার  বাদী আজিজুল হক কে বিভিন্নভাবে  হুমকি ও আক্রমণের চেষ্টা করেছে, ফলে আতঙ্ক আরও বেড়েছে। স্থানীয়দের দাবি, এর আগে বহুবার প্রতিবাদ ও সীমিত বিষয়ে বাঁধা দেওয়া হয়েছে, কিন্তু তারা নিয়ম ভঙ্গ করে চলেছে; এ বিষয়ে বিজয়নগর থানায় তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান স্থানীয়রা।
বিষয়টি সম্পর্কে সিংগারবিল ইউনিয়নের বর্তমান রানিং চেয়ারম্যান জনাব মনিরুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে কথা হলে তিনি জানান, “এ ধরনের অভিযোগ আমার কাছে এর আগেও এসেছে। আমরা এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ চাইব। প্রয়োজনে কটিন বিচার নিশ্চিত করে এই ধরনের দৌসাহস বন্ধ করাতে হবে যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করতে সাহস না পায়।” তিনি দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।
স্থানীয়রা বিজয়নগর পুলিশ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও রাত্রি পাহারা, ভাঙচুর-চুরি ঠেকাতে কড়া নজরদারি কামনা করেছেন, যাতে তাদের নিত্যদিনের জীবন ও শান্তি ফিরে পেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সিঙ্গারবিল ইউনিয়নের উজির বাড়ি, দৌলত বাড়ি ও কাশিনগর কেন্দ্রভিত্তিক পরামর্শ সভা অনুষ্ঠিত।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের উথডরিয়াপাড়া এলাকায় অবস্থিত উজির বাড়ির মাঠ প্রাঙ্গণে সিঙ্গারবিল ইউনিয়নের উজির বাড়ি, দৌলত বাড়ি ও কাশিনগর কেন্দ্রভিত্তিক এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি বিকাল ৪টায় আয়োজিত এ সভায় স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।   সভায় ৯নং ওয়ার্ড বিএনপির […]

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ আসামি আটক।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নির্দেশনা— “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সীমান্ত নিরাপত্তা জোরদারকরণ ও চোরাচালান প্রতিরোধে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে।   ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোনো প্রকার চোরাচালানী মালামাল যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে ব্যাটালিয়নের […]