সোনারগাঁয়ে ডেঙ্গু জ্বরে নারীর মৃত্যু  

Share the post
ফাহাদ, নারায়ণগঞ্জ :নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ফতেকান্দি গ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুমি (৩০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতের শেষ প্রহরে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন সুমি। প্রথমে বিষয়টিকে সাধারণ জ্বর ভেবে স্থানীয়ভাবে চিকিৎসা নেন, কিন্তু অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পর জানা যায়—তিনি ডেঙ্গু আক্রান্ত। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।
গ্রামের মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, “ডেঙ্গুতে মানুষ মরছে, অথচ পৌরসভা যেন ঘুমিয়ে আছে! মশা মারার কোনো ওষুধ ছিটানো হচ্ছে না, ড্রেন-নালা পরিষ্কার করা হচ্ছে না। প্রশাসন মাঠে নেই, শুধু পোস্টার আর প্রতিশ্রুতি।”
সোনারগাঁও পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডেই ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন কেউ না কেউ জ্বরে আক্রান্ত হচ্ছে, তবুও পৌর কর্তৃপক্ষের কার্যক্রম কাগজেই সীমাবদ্ধ। জনগণের প্রশ্ন — “মানুষ মরলে তবেই কি নড়বে প্রশাসন?”
জনগণের প্রাণের শহর সোনারগাঁও আজ মশার নগরীতে পরিণত হয়েছে। সুমি নামের এই তরুণী হয়তো কেবল একজন নাগরিক ছিলেন, কিন্তু তার মৃত্যু যেন এক জাগরণী প্রশ্ন ছুঁড়ে দিয়েছে—
“পৌরবাসীর খোঁজ রাখে কে?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সোনারগাঁয়ে নির্বাচনী ব্যানার ফেস্টুন অপসারণের নির্দেশ, এমপি মান্নান 

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ : নারগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নান শপথের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর প্রথম উদ্যোগ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় আজহারুল ইসলাম মান্নান উপস্থিত থাকার কথা থাকলে শারিরীক অসুস্থতার কারণে তার পরিবর্তে এই কার্যক্রমে অংশ নেন দলীয় নেতা-কর্মী […]

সোনারগাঁয়ের সনমান্দি এলাকায় জামায়াতের কর্মীদের বিভিন্ন ভাবে মারধর ও হয়রানি 

Share the post

Share the postসোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সন্মানদি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফতেহপুর গ্রামের বাসিন্দা ওসমান গনি তার বাবা ও তার ভাই হৃদয় নামের কয়েকজন জামাত কর্মীকে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মেয়ের জামাই মাসুম মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। হামলায় ওসমান গনি ও তার বাবা এবং তার ভাই হৃদয় মিয়াসহ […]