সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক ভারতীয় গাঁজাসহ এক আসামি আটক।
মোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় অভিযান চালিয়ে ভারতীয় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে আখাউড়া উপজেলার কুমারপাড়া এলাকায় শ্যামনগর বিওপি’র একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। স্থানটি সীমান্ত পিলার ২০২১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।
অভিযানে মোঃ আল আমিন (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কালিকাপাড়া গ্রামের মোঃ শাহ আলমের পুত্র। তার কাছ থেকে ১.৫ কেজি ভারতীয় গাঁজা, একটি মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামিকে উদ্ধারকৃত মাদক ও মালামালসহ আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, সরাইল ব্যাটালিয়নের অন্যান্য বিওপি কর্তৃক সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ৮ কেজি গাঁজা ও ১২৫ বোতল ইস্কাফ (নিষিদ্ধ কফ সিরাপ) আটক করা হয়েছে বলে জানায় বিজিবি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ-এর নির্দেশনা অনুযায়ী “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সরাইল ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

