সন্দ্বীপে বিএনপির সাংগঠনিক ঐক্য জোরদার নেতাকর্মীদের সঙ্গে মোস্তফা কামাল পাশার মতবিনিময়।
শাহাদাত হোসেন সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশার পরামর্শে এ সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল পাশা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী বেলায়েত হোসেন এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রফি উদ্দিন ফয়সাল।
সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. নিঝুম খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা ও পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সদস্যবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
এছাড়াও সন্দ্বীপ উপজেলার ১৫টি ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা যুবদল ও ছাত্রদলের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় নেতৃবৃন্দ আসন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন, তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড জোরদার, সাংগঠনিক ঐক্য সুদৃঢ়করণ এবং চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির কার্যক্রমকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
সভা থেকে দলীয় ঐক্য বজায় রেখে আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

